ইশরাক হোসেনের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি, প্রজ্ঞাপন জারি

জবাবদিহি ডেস্ক

রাজনীতি

2026-10-20T14:12:14+06:00
2026-10-20T14:12:14+06:00
মঙ্গলবার ● ২০ অক্টোবর ২০২৬,
৪ কার্তিক ১৪৩৩
Advertisement
রাজনীতি
ইশরাক হোসেনের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি, প্রজ্ঞাপন জারি
জবাবদিহি ডেস্ক
⏲ ২:১২ পিএম | ২০ অক্টোবর, ২০২৬ | মঙ্গলবার
সংগৃহীত ছবি
মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ থেকে ইশরাক হোসেনের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ বিষয়ে আজ মঙ্গলবার (২০ অক্টোবর) প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। এতে বলা হয়েছে, ইশরাক হোসেনের পদত্যাগ অবিলম্বে কার্যকর হবে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগপত্র রাষ্ট্রপতি গ্রহণ করেছেন।

এর আগে, রাজধানীর গেন্ডারিয়া এলাকায় মাদকবিরোধী অভিযানে গিয়ে নিজের অস্ত্র প্রদর্শনের ঘটনার দুই দিন পর প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন। গতকাল সোমবার (১৯ অক্টোবর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে পদত্যাগের ঘোষণা দেন তিনি।

সংবাদ সম্মেলনে ইশরাক বলেন, আত্মরক্ষার প্রয়োজনে সাময়িকভাবে অস্ত্র হাতে নিয়েছিলেন তিনি এবং এতে কোনো আইন লঙ্ঘন করেননি। তবে দলের ভাবমূর্তি ও সম্মান অক্ষুণ্ণ রাখার স্বার্থে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। একই সঙ্গে পদত্যাগের কারণ বিস্তারিতভাবে ব্যাখ্যা করেন এবং মাদকবিরোধী অভিযান অব্যাহত রাখার কথা জানান।

অভিযানের সময় অস্ত্র প্রদর্শনের বিষয়ে ইশরাক বলেন, ‘আমি বিশ্বাস করি, কোনো ভুল করিনি। নিজের নিরাপত্তার জন্য কিছু সময় অস্ত্র হাতে নিই। চাঁদা তুলতে যাই নাই, মাদকের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়েছিলাম।’

তিনি আরও বলেন, ওই ঘটনার ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে বিভিন্নভাবে তুলে ধরার ফলে মাদক নির্মূলের মূল ঘটনা আড়ালে পড়ে যায়। তবে তার কোনো ভুলের কারণে কেউ আঘাত পেয়ে থাকলে তিনি দুঃখ প্রকাশ করেন।

জ/উ


Advertisement
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত