উত্তর কোরিয়ার আক্রমণের ঝড়ে উড়ে গেল বাংলাদেশ

জবাবদিহি ডেস্ক

খেলাধুলা

এশিয়ান গেমসের বাংলাদেশকে ১০-০ গোলে হারিয়ে দাপুটে জয় পেয়েছে উত্তর কোরিয়া। গতকাল সোমবার জাপানের ওসাকায় অনুষ্ঠিত ম্যাচে প্রথমার্ধেই সাতবার বাংলাদেশের জালে বল পাঠায় উত্তর কোরিয়ার মেয়েরা।

2026-09-15T13:15:17+06:00
2026-09-15T13:15:17+06:00
বুধবার ● ১৮ নভেম্বর ২০২৬,
৩ অগ্রহায়ণ ১৪৩৩
Advertisement
খেলাধুলা
উত্তর কোরিয়ার আক্রমণের ঝড়ে উড়ে গেল বাংলাদেশ
নারী ফুটবলের ইতিহাসে সবচেয়ে বড় হাড়, বাংলাদেশ ০০-১০ উত্তর কোরিয়া
জবাবদিহি ডেস্ক
⏲ ১:১৫ পিএম | ১৫ সেপ্টেম্বর, ২০২৬ | মঙ্গলবার
উত্তর কোরিয়ার আক্রমণের ঝড়ে উড়ে গেল বাংলাদেশ
Advertisement
এশিয়ান গেমসের বাংলাদেশকে ১০-০ গোলে হারিয়ে দাপুটে জয় পেয়েছে উত্তর কোরিয়া। গতকাল সোমবার জাপানের ওসাকায় অনুষ্ঠিত ম্যাচে প্রথমার্ধেই সাতবার বাংলাদেশের জালে বল পাঠায় উত্তর কোরিয়ার মেয়েরা।

এশিয়ান গেমসের স্বর্ণপদকের অন্যতম ফেভারিট উত্তর কোরিয়া। বাংলাদেশের বিপক্ষে ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে দলটি। উত্তর কোরিয়ার ধারাবাহিক আক্রমণ সামলাতে পারেনি বাংলাদেশের রক্ষণ।

বিরতির আগেই সাত গোল হজম করায় ম্যাচের ফল কার্যত নির্ধারিত হয়ে যায়। দ্বিতীয়ার্ধেও আক্রমণের ধার কমায়নি উত্তর কোরিয়া। এ সময় দলের হয়ে আরও গোল করেন জাপানে জন্ম ও বেড়ে ওঠা স্ট্রাইকার রি সং-আ।

মাঠের বাইরেও উত্তর কোরিয়ার সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। লাল পোশাক পরা কয়েক শ সমর্থক ম্যাচজুড়ে নেচে-গেয়ে নিজেদের দলকে উৎসাহ দিয়েছেন।

আগামী ১৯ সেপ্টেম্বর নাগোয়া-আইচিতে আনুষ্ঠানিকভাবে শুরু হবে এবারের এশিয়ান গেমস। আসরে উত্তর কোরিয়া ১৪টি ক্রীড়া ইভেন্টে শতাধিক ক্রীড়াবিদ পাঠিয়েছে।


জ/রা 


  বিষয়:   ফুটবাল  বাংলাদেশ  উত্তর কোরিয়া 


Advertisement
সর্বশেষ
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত