জয়া, চঞ্চল ও শাওনসহ ৯০ জনের বিরুদ্ধে দুদকে অভিযোগ

জবাবদিহি ডেস্ক

বিনোদন

বিগত সরকারের দোসর হয়ে রাষ্ট্রকে অস্থিতিশীল করার চেষ্টা এবং অবৈধভাবে বিপুল সম্পদ অর্জনের অভিযোগে অভিনেত্রী জয়া আহসান, অভিনেতা চঞ্চল চৌধুরী ও অভিনেত্রী মেহের আফরোজ শাওনসহ ৯০ জনের বিরুদ্ধে দুর্নীতির অনুসন্ধানের আবেদন করা হয়েছে দুর্নীতি দমন কমিশনে (দুদক)।

2026-09-13T21:10:33+06:00
2026-09-13T21:10:33+06:00
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
বিনোদন
এবার দুদক জালে তারকারা:
জয়া, চঞ্চল ও শাওনসহ ৯০ জনের বিরুদ্ধে দুদকে অভিযোগ
জবাবদিহি ডেস্ক
প্রকাশ: রোববার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১০ পিএম 
জয়া, চঞ্চল ও শাওনসহ ৯০ জনের বিরুদ্ধে দুদকে অভিযোগ
বিগত সরকারের দোসর হয়ে রাষ্ট্রকে অস্থিতিশীল করার চেষ্টা এবং অবৈধভাবে বিপুল সম্পদ অর্জনের অভিযোগে অভিনেত্রী জয়া আহসান, অভিনেতা চঞ্চল চৌধুরী ও অভিনেত্রী মেহের আফরোজ শাওনসহ ৯০ জনের বিরুদ্ধে দুর্নীতির অনুসন্ধানের আবেদন করা হয়েছে দুর্নীতি দমন কমিশনে (দুদক)।

রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে ‘রাষ্ট্র সংলাপ ফোরাম’-এর কয়েকজন সদস্য সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে গিয়ে দুদক চেয়ারম্যান বরাবর এ আবেদন জমা দেন। সংগঠনটির সভাপতি আলম আয়াসের নেতৃত্বে সদস্যরা আবেদনটি জমা দেন।

আবেদনে অভিযোগ করা হয়েছে, তালিকাভুক্ত ব্যক্তিদের মধ্যে বিগত সময়ে আওয়ামী লীগ সরকারের মদদপুষ্ট গণমাধ্যমকর্মী, সাংস্কৃতিক ও ক্রীড়া ব্যক্তিত্ব এবং শিক্ষাবিদ রয়েছেন। সংগঠনটির দাবি, গত ১৭ বছরে সরকারের সুনজরে থেকে এসব ব্যক্তি বিপুল বিত্তবৈভবের মালিক হয়েছেন।

তাদের আরও অভিযোগ, সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা না নেওয়ায় অর্জিত অর্থের একটি অংশ রাষ্ট্রকে অস্থিতিশীল করার কাজে জড়িত ব্যক্তিদের কাছে সরবরাহ করা হচ্ছে।

আবেদনে সংশ্লিষ্ট ব্যক্তিদের সম্পদের উৎস যাচাই, তথ্য-উপাত্ত সংগ্রহ এবং তদন্ত করে দুদক আইনের আওতায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে। রাষ্ট্র সংলাপ ফোরামের পক্ষ থেকে জানানো হয়, তাদের আবেদনটি বিবেচনায় নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন দুদক সচিব।

আবেদনে বিনোদন, গণমাধ্যম ও ক্রীড়া অঙ্গনের বেশ কয়েকজন পরিচিত ব্যক্তির নাম রয়েছে। বিনোদন অঙ্গনের তালিকায় রয়েছেন সাবেক সংসদ সদস্য ও অভিনেতা ফেরদৌস আহমেদ, মেহের আফরোজ শাওন, জয়া আহসান, চঞ্চল চৌধুরী, সুবর্ণা মোস্তফা, রোকেয়া প্রাচী, জায়েদ খান ও তারানা হালিমসহ অনেকে।

গণমাধ্যম অঙ্গনের ব্যক্তিদের মধ্যে রয়েছেন নাইমুল ইসলাম খান, সুভাষ সিংহ রায়, সৈয়দ ইশতিয়াক রেজা, নাসিমা খান মন্টি ও আশরাফুল আলম খোকন।

ক্রীড়া অঙ্গনের তালিকায় রয়েছেন মাশরাফি বিন মর্তুজা, সাকিব আল হাসান, নাইমুর রহমান দুর্জয়, কাজী নাবিল আহমেদ ও আরিফ খান জয়সহ আরও কয়েকজন।



জ/রা




  বিষয়:   দুদক  অভিযোগ  সম্পদ  তারকা 



Advertisement
Loading...
Loading...
বিনোদন - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]