বিদ্যুৎ খাতে আর নয়ছয় নয়, জবাবদিহিতা নিশ্চিত: রিজভী

জবাবদিহি ডেস্ক

জাতীয়

‎জয়পুরহাট ব্যাটালিয়ন (২০বিজিবি) এর হিলি সিপি বিওপি কর্তৃক ভারতীয় অবৈধ শাড়ি, কম্বল ও প্রসাধনীর মালামাল জব্দ করা হয়েছে। ‎আজ ২৮ অক্টোবর বুধবার সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এর তথ্য জানায় বিজিবি।

2026-10-28T14:09:58+06:00
2026-10-28T14:23:38+06:00
বুধবার ● ২৮ অক্টোবর ২০২৬,
১২ কার্তিক ১৪৩৩
Advertisement
জাতীয়
বিদ্যুৎ খাতে আর নয়ছয় নয়, জবাবদিহিতা নিশ্চিত: রিজভী
জবাবদিহি ডেস্ক
⏲ ২:০৯ পিএম | ২৮ অক্টোবর, ২০২৬ | বুধবার
রুহুল কবীর রিজভী আহমেদ
বিদ্যুৎ খাতে জবাবদিহিতা নিশ্চিত হওয়ায় বর্তমান সরকারের আমলে আগের মতো অনিয়ম হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভী আহমেদ। তিনি বলেন, বিদ্যুৎ খাতে দুর্নীতি রোধে সরকার দৃঢ়প্রতিজ্ঞ।

আজ বুধবার (২৮ অক্টোবর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

রিজভী অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকারের আমলে কুইক রেন্টালের নামে লুটপাটের সুযোগ তৈরি করতে ইনডেমনিটি দেওয়া হয়েছিল। তিনি বলেন, বিশ্বজুড়েই জ্বালানি ও বিদ্যুৎ সংকট রয়েছে। তবে বর্তমানে পরিস্থিতির উন্নতি হয়েছে।

এ সময় প্রধানমন্ত্রীর জাপান সফরে দেশটির সঙ্গে হওয়া চুক্তিগুলোর মধ্যে বিদ্যুৎ খাত অন্যতম বলেও উল্লেখ করেন বিএনপির এই নেতা।

জ/উ


  বিষয়:   ‎জয়পুরহাট  মালামাল  জব্দ  প্রেস বিজ্ঞপ্তি 


Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত