তৃতীয়বার মা হচ্ছেন আনুশকা? যা জানা গেল

বিনোদন ডেস্ক

বিনোদন

2026-10-28T08:42:14+06:00
2026-10-28T08:45:21+06:00
বুধবার ● ২৮ অক্টোবর ২০২৬,
১২ কার্তিক ১৪৩৩
Advertisement
বিনোদন
তৃতীয়বার মা হচ্ছেন আনুশকা? যা জানা গেল
বিনোদন ডেস্ক
⏲ ৮:৪২ এএম | ২৮ অক্টোবর, ২০২৬ | বুধবার
সংগৃহীত ছবি
বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা কি তৃতীয় সন্তানের মা হতে চলেছেন? সম্প্রতি স্বামী বিরাট কোহলির সঙ্গে তাঁর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এমন প্রশ্ন ঘিরে আলোচনা শুরু হয়েছে বলিউডে। তবে এ বিষয়ে এখনো আনুশকা বা বিরাটের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, মেরুন রঙের ঢিলেঢালা আনারকলি পোশাকে একটি বোট থেকে নামছেন আনুশকা। তাঁর চুল খোলা, মুখে মেকআপের ছাপ নেই। জেটিঘাটের সিঁড়ি বেয়ে ওঠার সময় স্ত্রীকে আগলে রাখতে দেখা যায় বিরাট কোহলিকে। এ সময় তাঁর মুখে মাস্ক ছিল।

সম্প্রতি আলিবাগ থেকে মুম্বাইয়ে ফিরছিলেন এই তারকা দম্পতি। ইন্ডিয়া গেট-সংলগ্ন একটি জেটিঘাটে তাঁদের ওই মুহূর্ত ক্যামেরাবন্দি করেন ছবিশিকারিরা। পরে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

ভিডিওতে আনুশকার ঢিলেঢালা পোশাক ও শারীরিক গঠন দেখে অনেকে তাঁর তৃতীয়বার মা হওয়ার সম্ভাবনা নিয়ে কৌতূহল প্রকাশ করেন। পাশাপাশি তাঁদের দুই সন্তান ভামিকা ও অকায়ের এবার বড় ভাই বা বোন হওয়ার পালা কি না, তা নিয়েও আলোচনা শুরু হয়।

তবে কেবল একটি ভিডিও কিংবা পোশাক দেখে কারও অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি নিশ্চিত করা যায় না। আনুশকার তৃতীয়বার মা হওয়ার খবরের বিষয়ে এখন পর্যন্ত তারকা দম্পতির পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। ফলে বিষয়টি আপাতত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া জল্পনার মধ্যেই সীমাবদ্ধ।

এদিকে, সম্প্রতি মুম্বাইয়ে আধ্যাত্মিক পরিবেশে সময় কাটাতে দেখা গেছে বিরাট কোহলি ও আনুশকা শর্মাকে। রোববার মার্কিন সংগীতশিল্পী কৃষ্ণ দাসের লাইভ কীর্তনে অংশ নেন তাঁরা।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দুজনকে হাততালি দিয়ে কীর্তন উপভোগ করতে দেখা যায়। এ সময় তাঁদের মৃদুস্বরে ভক্তিগীতির সঙ্গে কণ্ঠ মেলাতেও দেখা গেছে।

তারকা দম্পতির ব্যক্তিগত জীবন নিয়ে ভক্তদের আগ্রহের মধ্যে আনুশকার তৃতীয়বার মা হওয়ার বিষয়টি নিয়ে আলোচনা চললেও, এ বিষয়ে নিশ্চিত হওয়ার জন্য তাঁদের আনুষ্ঠানিক বক্তব্যের অপেক্ষা করতে হবে।

জ/শা


Advertisement
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত