এম৬ চিপের নতুন ম্যাকবুক প্রো ও আইম্যাক আনল অ্যাপল

তথ্যপ্রযুক্তি ডেস্ক

প্রযুক্তি

2026-10-29T20:01:08+06:00
2026-10-29T20:01:08+06:00
বৃহস্পতিবার ● ২৯ অক্টোবর ২০২৬,
১৩ কার্তিক ১৪৩৩
Advertisement
প্রযুক্তি
এম৬ চিপের নতুন ম্যাকবুক প্রো ও আইম্যাক আনল অ্যাপল
তথ্যপ্রযুক্তি ডেস্ক
⏲ ৮:০১ পিএম | ২৯ অক্টোবর, ২০২৬ | বৃহস্পতিবার
সংগৃহীত ছবি
নিজস্ব প্রযুক্তির উন্নয়নের ধারাবাহিকতায় নতুন এম৬ (M6) চিপযুক্ত ম্যাকবুক প্রো ও আইম্যাক বাজারে এনেছে অ্যাপল। প্রতিষ্ঠানটির দাবি, নতুন চিপের ফলে কম্পিউটার দুটিতে কাজের গতি বাড়বে। পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রেও মিলবে বাড়তি সুবিধা।

অ্যাপলের তথ্য অনুযায়ী, নতুন এম৬ চিপের গ্রাফিকস কার্যক্ষমতা আগের প্রজন্মের এম৫ চিপের তুলনায় সর্বোচ্চ ৩০ শতাংশ বেশি। এ ছাড়া এআই-সংক্রান্ত কাজের গতি বেড়েছে সর্বোচ্চ ২৫ শতাংশ। ফলে ছবি সম্পাদনা, ভিডিও তৈরি এবং বিভিন্ন এআইভিত্তিক কাজ আগের চেয়ে দ্রুত সম্পন্ন করা যাবে।

নতুন ম্যাকবুক প্রোতে একবার চার্জ দিলে সর্বোচ্চ ২৪ ঘণ্টা পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে বলে জানিয়েছে অ্যাপল। এতে বিভিন্ন এআই মডেল সরাসরি কম্পিউটারে চালানোর সুবিধাও রয়েছে। ফলে এআইয়ের বিভিন্ন কাজের জন্য সব সময় ইন্টারনেট সংযোগের ওপর নির্ভর করতে হবে না।

এআই কার্যক্ষমতায় উন্নতি আনা হয়েছে নতুন আইম্যাকেও। অ্যাপলের দাবি, এম৬ চিপযুক্ত আইম্যাকে এম৪ চিপের আইম্যাকের তুলনায় সরাসরি ডিভাইসে এআই-সংক্রান্ত কাজ পাঁচ গুণ পর্যন্ত দ্রুত করা যাবে।

নতুন ম্যাকবুক প্রোর দাম শুরু হয়েছে ১ হাজার ৯৯৯ ডলার থেকে। অন্যদিকে, আইম্যাকের প্রাথমিক দাম ১ হাজার ৪৯৯ ডলার। আগামী ২৮ অক্টোবর থেকে ৩৫টি দেশ ও অঞ্চলে কম্পিউটার দুটির আগাম অর্ডার নেওয়া হবে। ৬ নভেম্বর থেকে বাজারে পাওয়া যাবে নতুন ডিভাইসগুলো।

এদিকে প্রযুক্তি বিশ্লেষক মার্ক গুরম্যানের বরাতে ব্লুমবার্গ জানিয়েছে, আগামী ২৮ অক্টোবরের ‘প্রো অ্যান্ড টেল’ অনুষ্ঠানে প্রথমবারের মতো টাচস্ক্রিন সুবিধাযুক্ত ম্যাকবুক প্রো উন্মোচন করতে পারে অ্যাপল। তবে এ বিষয়ে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

জ/উ


Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত