চুনারুঘাটে 'খুশি' বেকারিকে ৮ হাজার টাকা জরিমানা

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি

দেশজুড়ে

হবিগঞ্জের চুনারুঘাট পৌর শহরের মধ্য বাজার এলাকায় 'খুশি' নামক এক বেকারিতে অভিযান পরিচালনা করে ৮ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত।

2026-10-28T13:10:05+06:00
2026-10-28T13:11:25+06:00
বুধবার ● ২৮ অক্টোবর ২০২৬,
১২ কার্তিক ১৪৩৩
Advertisement
দেশজুড়ে
চুনারুঘাটে 'খুশি' বেকারিকে ৮ হাজার টাকা জরিমানা
চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি
⏲ ১:১০ পিএম | ২৮ অক্টোবর, ২০২৬ | বুধবার
চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি
হবিগঞ্জের চুনারুঘাট পৌর শহরের মধ্য বাজার এলাকায় 'খুশি' নামক এক বেকারিতে অভিযান পরিচালনা করে ৮ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত।

গতকাল মঙ্গলবার (২৭ অক্টোবর) রাতে খুশি  বেকারির বিভিন্ন পণ্য ব্রেড, কেক, দই ইত্যাদির গায়ে এবং ঘি, নাট ফ্লেভার, ফুড কালার ইত্যাদি পণ্যে মেয়াদ লেখা না থাকায় ও নষ্ট হয়ে যাওয়া মোরব্বা ব্যবহার করাসহ চুনারুঘাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম মোহাম্মদ তৌফিক আনোয়ারের নেতৃত্ব ও চুনারুঘাট থানার পুলিশের উপস্থিতিতে অভিযান পরিচালনা করে  ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ৮ হাজার টাকা জরিমানা আদায় করেন।

চুনারুঘাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তৌফিক আনোয়ার বলেন, ভ্রাম্যমাণ আদালতের অভিযান উপজেলা প্রশাসনের পক্ষে প্রতিদিন পরিচালিত হবে। 


  বিষয়:   হবিগঞ্জ  বেকারি  অভিযান  জরিমানা  ভ্রাম্যমাণ 


Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত