সালমান শাহ হত্যা মামলা: খলনায়ক ডনের জামিন ফের নামঞ্জুর

বিনোদন ডেস্ক

বিনোদন

চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক আশরাফুল হক ডনের জামিন আবেদন ফের নামঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ তাওহীদা আক্তারের আদালতে এ আবেদনের শুনানি হয়। ডন এ মামলার এজাহারভুক্ত চার নম্বর আসামি।

2026-10-29T16:02:44+06:00
2026-10-29T16:02:44+06:00
বৃহস্পতিবার ● ২৯ অক্টোবর ২০২৬,
১৩ কার্তিক ১৪৩৩
Advertisement
বিনোদন
সালমান শাহ হত্যা মামলা: খলনায়ক ডনের জামিন ফের নামঞ্জুর
বিনোদন ডেস্ক
⏲ ৪:০২ পিএম | ২৯ অক্টোবর, ২০২৬ | বৃহস্পতিবার
সংগৃহীত ছবি
চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক আশরাফুল হক ডনের জামিন আবেদন ফের নামঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ তাওহীদা আক্তারের আদালতে এ আবেদনের শুনানি হয়। ডন এ মামলার এজাহারভুক্ত চার নম্বর আসামি।

শুনানি শেষে ডনের আইনজীবী মফিজুল ইসলাম জানান, মামলার আগের চারটি তদন্ত প্রতিবেদন ও মেডিকেল প্রতিবেদনের বিষয়গুলো আদালতে তুলে ধরা হয়েছে। পাশাপাশি অন্যান্য প্রাসঙ্গিক বিষয়ও শুনানিতে উপস্থাপন করা হয়েছে।

এর আগে গত ৫ অক্টোবর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মঞ্জুরুল ইসলামের আদালত ডনের জামিন আবেদন নামঞ্জুর করেন। ওই আবেদনে ডনকে নির্দোষ দাবি করে জামিনের পক্ষে সাতটি যুক্তি তুলে ধরেছিলেন তার আইনজীবী।

আবেদনে বলা হয়, মামলার দুটি ময়নাতদন্ত প্রতিবেদন, দুটি সুরতহাল প্রতিবেদন, ভিসেরা ও রাসায়নিক পরীক্ষার প্রতিবেদন পর্যালোচনা করলে সালমান শাহ আত্মহত্যা করেছেন বলে দাবি করা যায়। এতে আরও বলা হয়, ঘটনার বিষয়ে ডন কিছুই জানতেন না এবং হয়রানি করার উদ্দেশ্যে তাকে এ মামলায় জড়ানো হয়েছে।

আবেদনে উল্লেখ করা হয়, গত ৫ আগস্ট ডনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়। তার শারীরিক অসুস্থতা, পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি হওয়া এবং স্থায়ী ঠিকানার বিষয়গুলো বিবেচনায় নিয়ে জামিন চাওয়া হয়।

এ ছাড়া জামিন পেলে ডন পলাতক হবেন না এবং আদালতে উপযুক্ত জামিনদার দিতে পারবেন বলেও দাবি করেন তার আইনজীবী। তবে আদালত তার জামিন আবেদন মঞ্জুর করেননি।

জ/শা


  বিষয়:   সালমান শাহ হত্যা মামলা 


Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত