পাহাড়ের অস্থিরতায় রাষ্ট্রপতির তিন জেলা সফর বাতিল

জবাবদিহি ডেস্ক

জাতীয়

পাহাড়ের চলমান অস্থিরতা এবং রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালিতে অনির্দিষ্টকালের সড়ক অবরোধের কারণে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের চট্টগ্রাম, রাঙামাটি ও বান্দরবান সফর বাতিল করা হয়েছে। তিন দিনের এ সফর ২৮ থেকে ৩০ অক্টোবর পর্যন্ত হওয়ার কথা ছিল।

2026-10-28T09:27:53+06:00
2026-10-28T10:58:06+06:00
বুধবার ● ২৮ অক্টোবর ২০২৬,
১২ কার্তিক ১৪৩৩
Advertisement
জাতীয়
পাহাড়ের অস্থিরতায় রাষ্ট্রপতির তিন জেলা সফর বাতিল
জবাবদিহি ডেস্ক
⏲ ৯:২৭ এএম | ২৮ অক্টোবর, ২০২৬ | বুধবার
সংগৃহীত ছবি
পাহাড়ের চলমান অস্থিরতা এবং রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালিতে অনির্দিষ্টকালের সড়ক অবরোধের কারণে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের চট্টগ্রাম, রাঙামাটি ও বান্দরবান সফর বাতিল করা হয়েছে। তিন দিনের এ সফর ২৮ থেকে ৩০ অক্টোবর পর্যন্ত হওয়ার কথা ছিল।

রাষ্ট্রপতির কার্যালয়ের প্রটোকল কর্মকর্তা আবুল কালাম মো. লুৎফর রহমান সফর বাতিলের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, পাহাড়ের সাম্প্রতিক পরিস্থিতির কারণে সফরটি বাতিল করা হয়েছে। ফলে নির্ধারিত সূচি অনুযায়ী রাষ্ট্রপতি তিন জেলায় যাচ্ছেন না।

সফরসূচি অনুযায়ী, বুধবার (২৮ অক্টোবর) চট্টগ্রাম, বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাঙামাটি এবং শুক্রবার (৩০ অক্টোবর) বান্দরবান সফরের পরিকল্পনা ছিল রাষ্ট্রপতির।

নির্ধারিত সূচি অনুযায়ী, বুধবার চট্টগ্রামে পুরাতন হাউজ পরিদর্শন এবং একটি সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা ছিল রাষ্ট্রপতির। পরে চট্টগ্রাম সার্কিট হাউজে রাতযাপন করার পরিকল্পনা ছিল তাঁর।

পরদিন ২৯ অক্টোবর রাঙামাটিতে একটি সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা ছিল। ওই দিন বিকেলে বান্দরবানের নীলগিরিতে পৌঁছে সেখানে রাতযাপনের পরিকল্পনাও ছিল সফরসূচিতে।

সফরের শেষ দিন শুক্রবার (৩০ অক্টোবর) কেওক্রাডং পরিদর্শনের কথা ছিল রাষ্ট্রপতির। তবে পাহাড়ের চলমান অস্থিরতা ও সাজেক ভ্যালিতে সড়ক অবরোধের কারণে চট্টগ্রাম, রাঙামাটি ও বান্দরবানের সব নির্ধারিত কর্মসূচি বাতিল করা হয়েছে।

জ/শা


  বিষয়:   রাষ্ট্রপতি  মির্জা ফখরুল ইসলাম 


Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত