সৌদির পক্ষে যুদ্ধে না জড়াতে তুরস্ক-পাকিস্তানকে হুতির হুঁশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

2026-09-12T07:57:07+06:00
2026-09-12T07:57:07+06:00
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
আন্তর্জাতিক
সৌদির পক্ষে যুদ্ধে না জড়াতে তুরস্ক-পাকিস্তানকে হুতির হুঁশিয়ারি
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৫৭ এএম 
সংগৃহীত ছবি
সৌদি আরবের সঙ্গে চলমান সংঘাতে রিয়াদের পক্ষে সরাসরি সামরিকভাবে না জড়াতে পাকিস্তান ও তুরস্ককে সতর্ক করেছেন ইয়েমেনভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হুতির জ্যেষ্ঠ নেতা মোহাম্মদ আল-বুখাইতি।

গত আগস্টে সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে একটি ত্রিপক্ষীয় প্রতিরক্ষা চুক্তি সই হয়। চুক্তির অন্যতম শর্ত অনুযায়ী, তিন দেশের যেকোনো একটি আক্রান্ত হলে সেটিকে বাকি দুই দেশের ওপর হামলা হিসেবে বিবেচনা করা হবে।

হুতিরা নিয়মিত সৌদি ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আসায় চলমান সংঘাতে ওই প্রতিরক্ষা চুক্তির আওতায় পাকিস্তান ও তুরস্কের যুক্ত হওয়ার সম্ভাবনা নিয়ে আলোচনা রয়েছে। তবে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, হুতিদের বিরুদ্ধে তিন দেশ একযোগে কোনো প্রতিক্রিয়া জানাবে-এমন বিষয়ে এখন পর্যন্ত কোনো আলোচনা হয়নি।

এদিকে হুতির অন্যতম শীর্ষ নেতা মোহাম্মদ আল-বুখাইতি সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত প্রতিরক্ষা চুক্তিটিকে ‘প্রতীকী’ হিসেবে আখ্যায়িত করেছেন। একই সঙ্গে তিনি সতর্ক করে বলেছেন, সৌদি আরবের পক্ষে তুরস্ক কিংবা পাকিস্তান সরাসরি সামরিক হস্তক্ষেপ করলে এর জন্য দেশ দুটিকে ‘ভারি মূল্য’ দিতে হবে।

প্রসঙ্গত, ইয়েমেনে সৌদি-সমর্থিত আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের সশস্ত্র বাহিনীকে পরাস্ত করে দেশটির লোহিত সাগর তীরবর্তী সব শহর দখলে নিয়েছে হুতি গোষ্ঠী। ইরান-সমর্থিত এই সশস্ত্র বিদ্রোহীরা বাব আল-মান্দেব প্রণালির ওপরও নিজেদের একচ্ছত্র আধিপত্য প্রতিষ্ঠা করেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। সূত্র: মিডল ইস্ট মনিটর

জ/উ






Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]