বাংলাদেশ সচিবালয় বর্তমান অবস্থান থেকে সরিয়ে পুরোনো বাণিজ্য মেলার মাঠে স্থানান্তরের প্রতিবাদে রাজধানীর আগারগাঁওয়ে সড়ক অবরোধ ও মিছিল করেছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) শিক্ষার্থীরা।
আজ বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে পুরোনো বাণিজ্য মেলার মাঠ থেকে মিছিলটি শুরু হয়। পরে গণপূর্ত কমপ্লেক্সের সামনে গিয়ে তা শেষ হয়।
আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, পুরোনো বাণিজ্য মেলার মাঠে সচিবালয় স্থানান্তর করতে দেওয়া হবে না। বিশ্ববিদ্যালয়ের গবেষণার কাজে ব্যবহৃত মাঠটি তাদের ফিরিয়ে দিতে হবে।
তারা আরও বলেন, গবেষণার মাঠ পুনরুদ্ধারের দাবিতে দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণ কর্মসূচি পালন করেও কার্যকর অগ্রগতি হয়নি। এ পরিস্থিতিতে তারা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হয়েছেন।
শিক্ষার্থীরা জানান, বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার স্বার্থে মাঠটি পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে।
জ/উ