বিনোদন ডেস্ক

বিনোদন

2026-09-03T19:24:10+06:00
2026-09-03T19:24:10+06:00
বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলা English
বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
বিনোদন
সালমান শাহকে স্মরণে সপ্তাহজুড়ে ম্যাটিনি শো
বিনোদন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬, ৭:২৪ পিএম 
‘সালমান শাহ’ বাংলা চলচ্চিত্রের এমন এক নাম, যাকে ঘিরে এখনো দর্শকের আবেগে ফিরে আসে নব্বইয়ের দশকের সেই সোনালি সময়। পর্দায় তার উপস্থিতি, অভিনয়ের নিজস্ব ধরন এবং অকালপ্রয়াণ তাকে প্রজন্মের পর প্রজন্মের কাছে ভালোবাসার এক অনন্য প্রতীকে পরিণত করেছে।

আগামী ৬ সেপ্টেম্বর কিংবদন্তি এই নায়কের ৩০তম মৃত্যুবার্ষিকী। দিনটিকে ঘিরে প্রিয় এই তারকাকে স্মরণ করতে সপ্তাহব্যাপী বিশেষ আয়োজন করেছে দীপ্ত টিভি। আয়োজনের অংশ হিসেবে ৫ সেপ্টেম্বর থেকে ১১ সেপ্টেম্বর পর্যন্ত টানা সাত দিন প্রচার হবে সালমান শাহ অভিনীত সাতটি জনপ্রিয় সিনেমা। প্রতিদিন দুপুর ২টা ৩০ মিনিটে দর্শকের সামনে ফিরবে তার অভিনীত বহুল আলোচিত চলচ্চিত্রগুলো।

অর্থাৎ এক সপ্তাহজুড়ে দর্শক আবারও ফিরে যেতে পারবেন নব্বইয়ের দশকের সেই রোমান্টিক নায়ক সালমান শাহর সিনেমার জগতে।

আয়োজনের প্রথম দিন শনিবার (৫ সেপ্টেম্বর) প্রচারিত হবে শাহ আলম কিরণ পরিচালিত ‘বিচার হবে’। সিনেমাটিতে সালমান শাহর সঙ্গে অভিনয় করেছেন শাবনূর, রাইসুল ইসলাম আসাদ, ডলি জহুর ও হুমায়ুন ফরীদি।

রোববার (৬ সেপ্টেম্বর) সালমান শাহর ৩০তম মৃত্যুবার্ষিকীর দিনে প্রচারিত হবে এম এ খালেদ পরিচালিত ‘স্বপ্নের ঠিকানা’। এতে সালমান শাহ ও শাবনূরের পাশাপাশি অভিনয় করেছেন সোনিয়া, রাজীব, ডলি জহুর ও আবুল হায়াত।

সোমবার (৭ সেপ্টেম্বর) থাকছে শিবলি সাদিক পরিচালিত ‘আনন্দ অশ্রু’। সিনেমাটিতে সালমান শাহ ও শাবনূরের সঙ্গে অভিনয় করেছেন কাঞ্চি, ডলি জহুর ও হুমায়ুন ফরীদি।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) প্রচারিত হবে মালেক আফসারী পরিচালিত ‘এই ঘর এই সংসার’। এতে সালমান শাহর সঙ্গে অভিনয় করেছেন বৃষ্টি, রোজী আফসারী, বুলবুল আহমেদ, আলীরাজ ও তমালিকা কর্মকার।

বুধবার (৯ সেপ্টেম্বর) দর্শক দেখতে পাবেন জাকির হোসেন রাজু পরিচালিত ‘জীবন সংসার’। সিনেমাটিতে সালমান শাহর সঙ্গে অভিনয় করেছেন শাবনূর, ফারুক, ববিতা ও গোলাম মুস্তাফা।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) প্রচারিত হবে রেজা হাসমত পরিচালিত ‘প্রেম পিয়াসী’। এতে সালমান শাহ ও শাবনূরের সঙ্গে অভিনয় করেছেন আনোয়ারা, রাজীব ও মিশা সওদাগর।

আর আয়োজনের শেষ দিন শুক্রবার (১১ সেপ্টেম্বর) থাকছে বাদল খন্দকার পরিচালিত ‘স্বপ্নের পৃথিবী’। সিনেমাটিতে সালমান শাহ, শাবনূর, রাজীব, ববিতা ও রাইসুল ইসলাম আসাদ অভিনয় করেছেন।

জ/উ






Advertisement
Loading...
Loading...
বিনোদন - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]