হরমুজ প্রণালিতে মাইনের আঘাতে ক্ষতিগ্রস্ত তিন তেলবাহী ট্যাঙ্কার: আইআরজিসি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

2026-10-29T17:05:08+06:00
2026-10-29T17:05:08+06:00
বৃহস্পতিবার ● ২৯ অক্টোবর ২০২৬,
১৩ কার্তিক ১৪৩৩
Advertisement
আন্তর্জাতিক
হরমুজ প্রণালিতে মাইনের আঘাতে ক্ষতিগ্রস্ত তিন তেলবাহী ট্যাঙ্কার: আইআরজিসি
আন্তর্জাতিক ডেস্ক
⏲ ৫:০৫ পিএম | ২৯ অক্টোবর, ২০২৬ | বৃহস্পতিবার
ছবি- এআই নির্মিত
হরমুজ প্রণালিতে সমুদ্রের নিচে পেতে রাখা মাইনের বিস্ফোরণে তিনটি জ্বালানিবাহী ট্যাঙ্কার ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। আজ বৃহস্পতিবার দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, গত ২৪ ঘণ্টার মধ্যে হরমুজ প্রণালির দক্ষিণাঞ্চলে অননুমোদিত রুট দিয়ে অতিক্রমের চেষ্টা করার সময় ট্যাঙ্কার তিনটি মাইনের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়। এতে জাহাজগুলোতে বিস্ফোরণ ঘটে এবং আগুন ধরে যায়।

আইআরজিসির নৌবাহিনীর দাবি, ট্যাঙ্কারগুলো তাদের রাডার ও নেভিগেশন ব্যবস্থা সম্পূর্ণ বন্ধ রেখেছিল। একই সঙ্গে রেভল্যুশনারি গার্ড কোরের পক্ষ থেকে দেওয়া সতর্কবার্তাও উপেক্ষা করেছিল জাহাজগুলো। পরে প্রণালির দক্ষিণ উপকূলে ট্যাঙ্কারগুলো পরিত্যক্ত অবস্থায় দেখা যায়।

এর আগে বৃহস্পতিবার যুক্তরাজ্যের সামুদ্রিক নিরাপত্তা সংস্থা ইউনাইটেড কিংডম মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) জানায়, হরমুজ প্রণালিতে একটি জাহাজে আগুন লাগার খবর পাওয়া গেছে।

সংস্থাটি জানায়, ওমানের খাসাব শহর থেকে ৯ নটিক্যাল মাইল বা প্রায় ১৭ কিলোমিটার উত্তরে অবস্থানরত অন্য একটি জাহাজের মাস্টার প্রথম আগুন লাগার বিষয়টি ইউকেএমটিওকে জানান। তবে প্রাথমিকভাবে ওই অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কারণ কিংবা এতে কেউ হতাহত হয়েছেন কি না, সে বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। সূত্র: আরব নিউজ

জ/উ


Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত