বিনোদন ডেস্ক

বিনোদন

2026-09-02T20:31:09+06:00
2026-09-02T20:31:09+06:00
বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
বাংলা English
বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
বিনোদন
১৯ বছরের ছোট হীরাব্যবসায়ীর সঙ্গে মালাইকার প্রেমের গুঞ্জন
বিনোদন ডেস্ক
প্রকাশ: বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬, ৮:৩১ পিএম 
বয়স যে শুধুই একটি সংখ্যা, তা যেন বারবারই প্রমাণ করে চলেছেন বলিউডের ‘এভারগ্রিন গ্ল্যামার কুইন’ মালাইকা আরোরা। পঞ্চাশ পেরিয়েও নিজের আকর্ষণীয় উপস্থিতি ও শরীরচর্চার মাধ্যমে ভক্তদের নজর কাড়ছেন তিনি। বরাবরই নিজের চেয়ে কম বয়সী পুরুষদের সঙ্গে মালাইকার সম্পর্ক নিয়ে আলোচনা হয়েছে। এবার তার জীবনে নতুন প্রেমের গুঞ্জন ছড়িয়েছে বলিপাড়ায়।

ভারতীয় সংবাদমাধ্যম নিউজ১৮ বাংলার প্রতিবেদনে বলা হয়েছে, নিজের চেয়ে প্রায় ১৯ বছরের ছোট হীরাব্যবসায়ী হর্ষ মেহতার সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন মালাইকা।

মালাইকা নিজের গ্ল্যামার ও ফিটনেস ধরে রাখার জন্য বরাবরই আলোচনায় থাকেন। এবার তার ব্যক্তিগত জীবন নিয়েও নতুন করে শুরু হয়েছে জল্পনা।

বলিউড অভিনেতা সালমান খানের ভাই আরবাজ খানের সঙ্গে প্রেমের সম্পর্কের পর বিয়ে করেছিলেন মালাইকা। দীর্ঘদিনের সেই দাম্পত্য জীবনের পর তাদের বিচ্ছেদ হয়। এরপর আরবাজ নতুন করে সংসার শুরু করেন।

অন্যদিকে মালাইকার জীবনে আসে অভিনেতা অর্জুন কাপুরের সঙ্গে সম্পর্ক। নিজের চেয়ে প্রায় ১২ বছরের ছোট অর্জুনের সঙ্গে দীর্ঘদিন প্রেমের সম্পর্কে ছিলেন তিনি। তবে সেই বহুল আলোচিত সম্পর্কেরও ইতি টেনেছেন মালাইকা।

এরপরই নতুন করে আলোচনায় আসে হর্ষ মেহতার নাম। পেশায় তিনি একজন পরিচিত হীরা ব্যবসায়ী। সম্প্রতি মালাইকার মায়ের বাড়িতে একটি অনুষ্ঠানে হর্ষ মেহতার সঙ্গে তার ছবি প্রকাশ্যে আসার পরই দুজনের সম্পর্ক নিয়ে জোরালো জল্পনা শুরু হয়।

এরপর গত সপ্তাহেও একটি পার্টিতে তাদের একসঙ্গে দেখা যায়। নীল জিন্স ও সাদা টপ পরা মালাইকার মুখে ছিল হাসি। সেই মুহূর্তের ছবি ও উপস্থিতি ঘিরেই নতুন করে আলোচনা শুরু হয়েছে।

সবচেয়ে বেশি নজর কেড়েছে, ওই পার্টিতে মালাইকার ছেলে আরহান খানের উপস্থিতি। মায়ের কথিত নতুন প্রেম নিয়ে তার আপত্তি নেই-এমন জল্পনাও শুরু হয়েছে তার উপস্থিতিকে ঘিরে।

তবে মালাইকা ও হর্ষের সম্পর্ক নিয়ে আলোচনার কেন্দ্রে রয়েছে তাদের বয়সের পার্থক্য। দুজনের মধ্যে বয়সের ব্যবধান প্রায় ১৯ বছর। অর্জুন কাপুরের চেয়েও কম বয়সী সঙ্গীকে বেছে নেওয়ার গুঞ্জন ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা প্রতিক্রিয়াও দেখা যাচ্ছে।

এর আগে এক মডেলের সঙ্গে মালাইকার সম্পর্কের গুঞ্জনও শোনা গিয়েছিল। তবে হর্ষ মেহতার সঙ্গে তার বর্তমান সম্পর্কের বিষয়টি এখনো আলোচনাতেই সীমাবদ্ধ। সূত্র: নিউজ১৮ বাংলা

জ/উ






Advertisement
Loading...
Loading...
বিনোদন - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]