স্পোর্টস ডেস্ক

খেলাধুলা

2026-08-27T17:26:45+06:00
2026-08-27T17:26:45+06:00
শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
বাংলা English
শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
Advertisement
খেলাধুলা
টানা দুই দিন অনুশীলনে নেই আলভারেজ
সেভিয়া ম্যাচে খেলা নিয়ে শঙ্কা
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬, ৫:২৬ পিএম 
জুলিয়ান আলভারেজকে ঘিরে নতুন করে অস্বস্তিতে পড়েছে আতলেতিকো মাদ্রিদ। টানা দ্বিতীয় দিনের মতো দলের সঙ্গে অনুশীলনে যোগ দেননি আর্জেন্টাইন ফরোয়ার্ড। ফলে আগামী রোববার সেভিয়ার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে তার খেলা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।

স্প্যানিশ দৈনিক মার্কার প্রতিবেদনে বলা হয়েছে, বুধবারের পর বৃহস্পতিবারও সতীর্থদের সঙ্গে অনুশীলনে দেখা যায়নি আলভারেজকে। ক্লাব সূত্রের বরাত দিয়ে বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে, শারীরিকভাবে অসুস্থ বোধ করায় এবং পেটের সমস্যার কারণে বুধবার অনুশীলনে অংশ নেননি তিনি। একই কারণে বৃহস্পতিবারও মাঠে নামেননি এই ফরোয়ার্ড।

ভিয়ারিয়ালের বিপক্ষে রোববারের ম্যাচে আতলেতিকো সমর্থকদের তীব্র অসন্তোষের মুখে পড়েছিলেন আলভারেজ। এরপর ক্লাবের দেওয়া দুই দিনের ছুটি শেষে বুধবার দলের অনুশীলনে ফেরার কথা ছিল তার। কিন্তু অসুস্থতার কারণে সেটি আর সম্ভব হয়নি।

আতলেতিকোতে ফেরার পর অবশ্য নিয়মিতই দলের সঙ্গে অনুশীলন করছিলেন আলভারেজ। কোচিং স্টাফের বিশেষ পরিকল্পনা অনুযায়ী ধীরে ধীরে ম্যাচ খেলার জন্য নিজেকে প্রস্তুত করেন তিনি। সেই প্রস্তুতি শেষে ভিয়ারিয়ালের বিপক্ষে গত রোববার কয়েক মিনিটের জন্য মাঠেও নামেন।

তবে টানা দুই দিন অনুশীলনে অনুপস্থিত থাকায় আলভারেজকে নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে আতলেতিকোর অন্দরমহলে। এর সঙ্গে যোগ হয়েছে তার দলবদল-সংক্রান্ত দীর্ঘদিনের অনিশ্চয়তা।

বুধবার আলভারেজকে নিয়ে পাল্টাপাল্টি বক্তব্য দেয় আতলেতিকো মাদ্রিদ ও বার্সেলোনা। বার্সেলোনার সভাপতি জোয়ান লাপোর্তা আলভারেজকে দলে পাওয়ার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন। এর কিছুক্ষণ পরই স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কাকে আতলেতিকো জানায়, বর্তমান ট্রান্সফার উইন্ডোতে আলভারেজকে সাইন করানোর ক্ষেত্রে বার্সেলোনার সম্ভাবনা ‘০ শতাংশ’।

এখন আতলেতিকোর সামনে সবচেয়ে বড় প্রশ্ন—রোববার সেভিয়ার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে আলভারেজকে পাওয়া যাবে কি না। টানা দুই দিন অনুশীলনে না থাকায় তার ম্যাচ ফিটনেস নিয়ে নিশ্চিত হতে পারছেন না কোচ দিয়েগো সিমিওনে। ফলে ম্যাচের আগে আলভারেজকে ঘিরে অনিশ্চয়তা আরও বাড়ল।

জ/শা




  বিষয়:   ফুটবল  আতলেতিকো মাদ্রিদ  জুলিয়ান আলভারেজ 



Advertisement
Loading...
Loading...
খেলাধুলা - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]