বিনোদন ডেস্ক

বিনোদন

2026-08-25T10:34:11+06:00
2026-08-25T10:34:11+06:00
মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
বাংলা English
মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
Advertisement
বিনোদন
অভিনয়ের বাইরে কৃষিকাজে জয়ার ব্যস্ততা
বিনোদন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬, ১০:৩৪ এএম 
অভিনয়ে বাংলাদেশ ও ভারত-দুই দেশেই সাফল্য পেয়েছেন জয়া আহসান। তবে পর্দার বাইরের জীবনটা তার কাছে কিছুটা আলাদা। অন্য অনেক তারকার মতো শুধু গ্ল্যামারনির্ভর জীবনযাপনে অভ্যস্ত নন তিনি। বরং প্রকৃতি ও সাধারণ জীবনযাপনেই স্বাচ্ছন্দ্য খুঁজে নেন এই অভিনেত্রী।

গত কয়েক বছরের প্রচেষ্টায় অভিনয়শিল্পীর পরিচয়ের পাশাপাশি নিজের নামের সঙ্গে কৃষকের পরিচয়ও যুক্ত করেছেন জয়া। বাড়ির বাগানে নিয়মিত চাষ করছেন নানা ধরনের সবজি, ফল ও ফুল। এর আগে জয়া জানিয়েছিলেন, বাড়ির রান্নার জন্য প্রয়োজনীয় অনেক কিছুই তারা নিজেরাই আবাদ করেন। ফলে এসব পণ্য কিনতে বাইরে যেতে হয় না।

অভিনয়ের ব্যস্ততার ফাঁকে সুযোগ পেলেই নিজের কৃষি আঙিনায় সময় কাটান জয়া। গাছের পরিচর্যা থেকে শুরু করে পরিপক্ব ফসল ঘরে তোলা-সবকিছুতেই নিজে যুক্ত থাকেন তিনি।

এরই ধারাবাহিকতায় আজও বাগান থেকে বিভিন্ন ফসল সংগ্রহ করেছেন এই অভিনেত্রী। দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে কয়েকটি স্থিরচিত্র শেয়ার করেন তিনি। ছবিতে দেখা যায়, দুটি বড় ওল কচু, ডজনখানেক পাকা পেঁপে, জালি কুমড়া, ধুন্দুল, লেবু, কলার মোচা ও পদ্মফুল। সদ্য সংগ্রহ করা সবজি ও ফুলগুলোকে বেশ সতেজ দেখাচ্ছিল।

ছবিগুলোর ক্যাপশনে জয়া লিখেছেন, ‘বাড়ির চারপাশের জঙ্গল থেকে উঠে আসা কত রকমের সবজি। এই ওল কচুটাও নিজের হাতে লাগিয়েছিলাম; ভাবছি কলার মোচা দিয়ে একটা ক্রিসপি সালাদ বানাব, একটু ফিউশনের মতো হবে।’

জয়ার বাগানের এমন ছবি দেখে মুগ্ধ হয়েছেন তার ভক্ত-অনুরাগীরাও। একজন তারকা নিজের হাতে যত্ন নিয়ে কৃষিকাজ করছেন এবং সেই পরিশ্রমের ফসল ঘরে তুলছেন-ছবিগুলোতে তারই প্রতিফলন দেখা গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে অধিকাংশ মন্তব্যেই জয়ার কৃষিকাজের প্রশংসা ও উৎসাহ জানিয়েছেন নেটিজেনরা।

এদিকে অভিনয়ে জয়া আহসানকে সর্বশেষ দেখা গেছে কৌশিক গাঙ্গুলির ‘আজও অর্ধাঙ্গিনী’ সিনেমায়। কিছুদিন আগে ভারতে মুক্তি পাওয়া সিনেমাটি দর্শক-সমালোচকদের কাছ থেকে প্রশংসা পেয়েছে।

জ/উ






Advertisement
Loading...
Loading...
বিনোদন - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]