বিনোদন

2026-08-11T15:21:18+06:00
2026-08-11T15:21:18+06:00
মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬
বাংলা English
মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬
বিনোদন
সালমান–শাবনূরের প্রেম নিয়ে ৩০ বছর পর যা বললেন সালমানের মা
প্রকাশ: মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬, ৩:২১ পিএম 
ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় জুটি সালমান শাহ ও শাবনূর। পর্দায় তাদের অসাধারণ রসায়ন যেমন দর্শকদের মুগ্ধ করেছে, তেমনি তাদের ব্যক্তিগত সম্পর্ক নিয়েও বছরের পর বছর নানা আলোচনা ও গুঞ্জন ছড়িয়েছে।

একসময় সালমান শাহ ও শাবনূরের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল এমন গুঞ্জনও ছড়িয়ে পড়ে চলচ্চিত্রাঙ্গনে। তবে শুরু থেকেই শাবনূর দাবি করে আসছেন, সালমানের সঙ্গে তার সম্পর্ক ছিল ভাই-বোনের মতো।

সম্প্রতি সালমান শাহ হত্যা মামলায় খল অভিনেতা ডন গ্রেপ্তার হওয়ার পর পুরোনো সেই প্রসঙ্গ আবার সামনে আসে। এ নিয়ে কথা বলেছেন সালমান শাহর মা নীলা চৌধুরী।

তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, সালমানের সঙ্গে শাবনূরের কোনো প্রেমের সম্পর্ক ছিল না।

নীলা চৌধুরীর ভাষ্য, সালমানের কোনো বোন না থাকায় শাবনূরকে ছোট বোনের মতোই স্নেহ করতেন তার ছেলে। শাবনূরকে আদর করে ‘পিচ্চি’ বলেও ডাকতেন সালমান। একই সঙ্গে প্রয়োজন হলে তাকে সহযোগিতা করতে চাইতেন।

তবে নীলা চৌধুরীর অভিযোগ, শাবনূর নিজের পক্ষ থেকে এমন একটি আবহ তৈরি করতেন, যেন তাদের মধ্যে বিশেষ কোনো সম্পর্ক রয়েছে। পরে সেখান থেকেই নানা ধরনের গুঞ্জন ছড়িয়ে পড়ে।

অন্যদিকে, সালমানের সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে শাবনূর বরাবরই নিজের অবস্থান পরিষ্কার করেছেন। তার দাবি, তিনি সালমানকে সবসময় ভাইয়ের মতোই সম্মান করতেন**। একসঙ্গে কাজ করতে গিয়ে তাদের মধ্যে চমৎকার বন্ধুত্ব গড়ে উঠেছিল।

সালমান শাহর মৃত্যুর পর কিছু স্বার্থান্বেষী মহল ও সাংবাদিক তাদের সম্পর্ক নিয়ে মুখরোচক গল্প তৈরি করে প্রচার করেছে বলেও অভিযোগ করেন শাবনূর। এসব গুজব ছড়িয়ে কেউ কেউ ব্যবসা ও প্রচারের চেষ্টা করেছে বলেও ক্ষোভ প্রকাশ করেন তিনি।

১৯৯৩ সালে কেয়ামত থেকে কেয়ামত সিনেমার মাধ্যমে ঢালিউডে অভিষেক হয় সালমান শাহর। এরপর তুমি আমার সিনেমার মাধ্যমে শাবনূরের সঙ্গে তার জুটি গড়ে ওঠে।

মাত্র চার বছরের অভিনয়জীবনে সালমান শাহ অভিনয় করেন ২৭টি সিনেমায়। এর মধ্যে ১৪টি সিনেমায় তার নায়িকা ছিলেন শাবনূর।

এই জুটির সুজন সখী, স্বপ্নের ঠিকানা, বিক্ষোভ, বিচার হবে, তোমাকে চাই ও আনন্দ অশ্রু-এর মতো ব্যবসাসফল সিনেমা এখনো দর্শকদের মনে জায়গা করে আছে।

তিন দশক পরও সালমান-শাবনূরের সম্পর্ক নিয়ে আলোচনা থামেনি। আর এবার সালমানের মায়ের বক্তব্যে সেই পুরোনো বিতর্কই আবার নতুন করে সামনে এসেছে।
 
জ/শা




  বিষয়:   সালমান শাহ  শাবনূর  প্রেমের গুঞ্জন 



Loading...
Loading...
বিনোদন - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]