আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

2026-08-08T08:07:45+06:00
2026-08-08T08:07:45+06:00
শনিবার, ৮ আগস্ট ২০২৬
বাংলা English
শনিবার, ৮ আগস্ট ২০২৬
আন্তর্জাতিক
সৌদি-পাকিস্তান-তুরস্কের ত্রিপক্ষীয় প্রতিরক্ষা চুক্তি
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ৮ আগস্ট, ২০২৬, ৮:০৭ এএম 
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে সৌদি আরব, পাকিস্তান ও তুরস্ক ত্রিপক্ষীয় প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছে। গতকাল শুক্রবার মক্কায় স্বাক্ষরিত চুক্তিতে বলা হয়েছে, তিন দেশের যেকোনো একটির ওপর হামলা হলে সেটিকে তিন দেশের ওপর হামলা হিসেবে বিবেচনা করা হবে।

চুক্তির কয়েক ঘণ্টার মধ্যেই এর সমালোচনা করেন ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের সদস্য ইব্রাহিম রেজাই। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি বলেন, তুরস্ক ও পাকিস্তানের সঙ্গে করা এ ধরনের ‘কাগুজে চুক্তি’ সৌদি আরবকে নিরাপত্তা দিতে পারবে না।

রেজাইয়ের দাবি, যুক্তরাষ্ট্রের সঙ্গে দীর্ঘদিনের একপাক্ষিক সম্পর্কের পরও সৌদি আরব কাঙ্ক্ষিত নিরাপত্তা পায়নি। নতুন এই চুক্তিও দেশটির নিরাপত্তা নিশ্চিত করতে পারবে না। তিনি সৌদি আরবকে এমন নীতি গ্রহণের পরামর্শ দেন, যাতে অন্য দেশের কাছে নিরাপত্তা চাইতে না হয়।

তবে এ বিষয়ে ইরান সরকার এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি।

অন্যদিকে, তুরস্কের এক কর্মকর্তা জানিয়েছেন, চুক্তিটির মূল লক্ষ্য আত্মরক্ষা এবং এটি কোনো নির্দিষ্ট দেশের বিরুদ্ধে নয়। একই সঙ্গে নতুন চুক্তির কারণে বিদ্যমান কোনো দ্বিপাক্ষিক বা বহুপাক্ষিক চুক্তি বাতিল বা প্রতিস্থাপিত হবে না। সূত্র: আল জাজিরা

জ/উ





Loading...
Loading...
আন্তর্জাতিক - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]