জবাবদিহি ডেস্ক

জাতীয়

2026-08-01T11:05:26+06:00
2026-08-01T11:05:26+06:00
রবিবার, ২ আগস্ট ২০২৬
বাংলা English
রবিবার, ২ আগস্ট ২০২৬
জাতীয়
মার্কিন বিশেষ দূত সার্জিও গরের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক
জবাবদিহি ডেস্ক
প্রকাশ: শনিবার, ১ আগস্ট, ২০২৬, ১১:০৫ এএম 
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর। শনিবার (১ আগস্ট) সকাল সাড়ে ৯টায় প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হয়।

বৈঠকে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। পাশাপাশি দীর্ঘদিনের রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানের বিষয়েও মতবিনিময় করেন দুই পক্ষ।

এর আগে শুক্রবার সার্জিও গর কক্সবাজারের উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন। তিন দিনের সরকারি সফরে তিনি গত ৩০ জুলাই ঢাকায় পৌঁছান।

সংশ্লিষ্টরা বলছেন, সার্জিও গরের এ সফর বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের চলমান দ্বিপাক্ষিক সংলাপ ও সহযোগিতা আরও এগিয়ে নেওয়ার প্রচেষ্টার অংশ।

জ/উ






Loading...
Loading...
জাতীয় - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]