দক্ষতাভিত্তিক উচ্চশিক্ষায় জ্যেষ্ঠ শিক্ষকদের ভূমিকা গুরুত্বপূর্ণ: ইউজিসি

নিউজ ডেস্ক

শিক্ষা

2026-07-26T18:28:14+06:00
2026-07-26T18:28:14+06:00
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
শিক্ষা
দক্ষতাভিত্তিক উচ্চশিক্ষায় জ্যেষ্ঠ শিক্ষকদের ভূমিকা গুরুত্বপূর্ণ: ইউজিসি
নিউজ ডেস্ক
প্রকাশ: রোববার, ২৬ জুলাই, ২০২৬, ৬:২৮ পিএম 
দক্ষতাভিত্তিক উচ্চশিক্ষায় জ্যেষ্ঠ শিক্ষকদের ভূমিকা গুরুত্বপূর্ণ: ইউজিসি
উচ্চশিক্ষা ব্যবস্থার পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে চলতে বিশ্ববিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষকদের ভূমিকা আগের যেকোনো সময়ের তুলনায় আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে এবং দক্ষতাভিত্তিক, জ্ঞানভিত্তিক শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে প্রশিক্ষিত বিশ্ববিদ্যালয় শিক্ষকরাই মূল চালিকাশক্তি বলে মন্তব্য করেছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. আবদুল্লাহ আল-মামুন।

রোববার (২৬ জুলাই) সাভারের ব্র্যাক সিডিএমে সিনিয়র ফ্যাকাল্টি প্রফেশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রামের আওতায় জাতীয় প্রশিক্ষকদের জন্য আয়োজিত ‘ট্রেনিং অব ট্রেইনার্স’ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অধ্যাপক আবদুল্লাহ আল-মামুন বলেন, বর্তমান সময়ে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের দায়িত্ব শুধু পাঠদান ও গবেষণার মধ্যে সীমাবদ্ধ নয়। একাডেমিক নেতৃত্ব, সুশাসন প্রতিষ্ঠা, শিক্ষার গুণগত মান উন্নয়ন, পাঠ্যক্রমে উদ্ভাবন, আন্তর্জাতিক সহযোগিতা সম্প্রসারণ এবং বিশ্ববিদ্যালয় ও সমাজের মধ্যে কার্যকর সংযোগ তৈরিতেও তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাই উচ্চশিক্ষায় টেকসই শিক্ষক উন্নয়ন ব্যবস্থা গড়ে তোলা সময়ের দাবি।


তিনি আরও বলেন, এই প্রশিক্ষণ কর্মসূচি কেবল পেশাগত দক্ষতা উন্নয়নের উদ্যোগ নয়; বরং দেশের উচ্চশিক্ষা খাতে প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি এবং একাডেমিক নেতৃত্ব বিকাশের দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ। দক্ষ মানবসম্পদ তৈরির মাধ্যমে বিশ্ববিদ্যালয়গুলোকে আরও কার্যকর, জবাবদিহিমূলক ও আন্তর্জাতিক মানসম্পন্ন প্রতিষ্ঠানে পরিণত করাই এ উদ্যোগের লক্ষ্য।

ইউজিসি সদস্য জানান, অতীতে উচ্চশিক্ষা খাতে অবকাঠামো উন্নয়নে বেশি গুরুত্ব দেওয়া হলেও বর্তমানে সরকার দক্ষতাভিত্তিক শিক্ষাব্যবস্থা গড়ে তোলাকে অগ্রাধিকার দিচ্ছে। এ লক্ষ্যে ইউজিসির তত্ত্বাবধানে ‘হায়ার এডুকেশন অ্যাক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন’ প্রকল্পের আওতায় বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সফট স্কিল ও পেশাগত দক্ষতা উন্নয়নে বিভিন্ন প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হচ্ছে।

অনুষ্ঠানের শুরুতে ইউনিভার্সিটি টিচার্স ট্রেনিং একাডেমির (ইউটিটিএ) ডিন অধ্যাপক ড. লায়লা নূর ইসলাম স্বাগত বক্তব্য দেন।

জ/উ






Advertisement
Loading...
Loading...
শিক্ষা - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]