আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে টাঙ্গাইলের বাসাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আলোচনায় রয়েছেন উপজেলা বিএনপির সহ-সভাপতি ইঞ্জিনিয়ার সোহরাব হোসেন মিয়া। দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা ও সাংগঠনিক কর্মকাণ্ডের কারণে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে তাঁর নাম আলোচনায় এসেছে।
ছাত্ররাজনীতির মধ্য দিয়ে রাজনৈতিক জীবন শুরু করেন তিনি।
এ ছাড়া পরবর্তী সময়ে বাসাইল উপজেলা বিএনপির বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন তিনি। পাশাপাশি টাঙ্গাইল জেলা বিএনপির শ্রমবিষয়ক সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
রাজনৈতিক জীবনে তিনি ১৯৯২ থেকে ১৯৯৪ সাল পর্যন্ত বাসাইল উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক ছিলেন। ১৯৯৮ থেকে ২০০৫ সাল পর্যন্ত দুই মেয়াদে উপজেলা বিএনপির কোষাধ্যক্ষ, ২০০৫ থেকে ২০০৯ সাল পর্যন্ত সাংগঠনিক সম্পাদক, ২০১৩ থেকে ২০১৮ সাল পর্যন্ত সদস্য সচিব এবং ২০১৮ থেকে ২০২১ সাল পর্যন্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন।
এ ছাড়াও ২০২১ থেকে ২০২২ সাল পর্যন্ত উপজেলা বিএনপির ১ নম্বর যুগ্ম আহ্বায়ক এবং ২০০৯ থেকে ২০১৪ সাল পর্যন্ত টাঙ্গাইল জেলা বিএনপির শ্রমবিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। ২০২২ সাল থেকে তিনি বাসাইল উপজেলা বিএনপির সহ-সভাপতির দায়িত্বে রয়েছেন বলে তাঁর দেওয়া রাজনৈতিক পরিচিতিতে উল্লেখ করা হয়েছে।
উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচিত হলে শিক্ষা, স্বাস্থ্যসেবা, যোগাযোগব্যবস্থা, কর্মসংস্থান সৃষ্টি এবং মাদকমুক্ত সমাজ গঠনে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেছেন ইঞ্জিনিয়ার সোহরাব হোসেন মিয়া।
এদিকে, তাঁর রাজনৈতিক অভিজ্ঞতা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বাসাইলের স্থানীয় রাজনৈতিক অঙ্গনে বেশ আলোচনায় রয়েছেন তিনি।
জ/বা