সেঞ্চুরিয়ন দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে গেলেন মুশফিক

স্পোর্টস ডেস্ক

খেলাধুলা

2026-11-21T18:47:32+06:00
2026-11-21T18:47:32+06:00
শনিবার ● ২১ নভেম্বর ২০২৬,
৬ অগ্রহায়ণ ১৪৩৩
Advertisement
খেলাধুলা
সেঞ্চুরিয়ন দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে গেলেন মুশফিক
স্পোর্টস ডেস্ক
⏲ ৬:৪৭ পিএম | ২১ নভেম্বর, ২০২৬ | শনিবার
সংগৃহীত ছবি
Advertisement
কুঁচকির চোটের কারণে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে খেলতে পারবেন না বাংলাদেশের অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম। আগামী ২৩ নভেম্বর সেঞ্চুরিয়নে তাঁকে ছাড়াই মাঠে নামতে হবে বাংলাদেশ দলকে।

শনিবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে মুশফিকের ছিটকে যাওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

বিসিবির জাতীয় দলের ফিজিও বায়েজিদুল ইসলাম খান জানান, প্রথম টেস্ট চলাকালে বাঁ দিকের কুঁচকিতে তীব্র ব্যথা অনুভব করেন মুশফিক। ম্যাচ শেষে তাঁর এমআরআই করানো হলে পেলভিসের হাড়ের আশপাশে প্রদাহ ও অস্বস্তির বিষয়টি ধরা পড়ে।

বায়েজিদুল ইসলাম বলেন, চোটের অবনতি ঠেকাতে মুশফিকের এখনই বিশ্রাম নেওয়া প্রয়োজন। পাশাপাশি তাঁকে নির্দিষ্ট পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে। এ কারণে দ্বিতীয় টেস্টে তাঁর খেলা সম্ভব হচ্ছে না।

প্রথম টেস্টে পাওয়া চোটের কারণে সিরিজের শেষ ম্যাচেও মাঠের বাইরে থাকতে হচ্ছে অভিজ্ঞ এই ব্যাটারকে। ফলে সেঞ্চুরিয়ন টেস্টের আগে একাদশ সাজানো নিয়ে বাড়তি ভাবনায় পড়তে হবে বাংলাদেশ দলের টিম ম্যানেজমেন্টকে।

স্বাগতিক দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে হেরেছে বাংলাদেশ। এর মধ্যে মুশফিকের ছিটকে যাওয়ায় দ্বিতীয় টেস্টের আগে আরও দুশ্চিন্তায় পড়েছে টাইগার শিবির।

জ/দি



Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত