আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির দায় স্বরাষ্ট্রমন্ত্রীর: গোলাম পরওয়ার

জবাবদিহি ডেস্ক

রাজনীতি

2026-11-21T18:41:18+06:00
2026-11-21T18:41:18+06:00
শনিবার ● ২১ নভেম্বর ২০২৬,
৬ অগ্রহায়ণ ১৪৩৩
Advertisement
রাজনীতি
আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির দায় স্বরাষ্ট্রমন্ত্রীর: গোলাম পরওয়ার
জবাবদিহি ডেস্ক
⏲ ৬:৪১ পিএম | ২১ নভেম্বর, ২০২৬ | শনিবার
সংগৃহীত ছবি
Advertisement
সন্ত্রাস নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ হয়েছে এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির জন্য স্বরাষ্ট্রমন্ত্রী দায়ী বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

আজ শনিবার (২১ নভেম্বর) দুপুরে দেশব্যাপী নৈরাজ্য ও নাশকতার প্রতিবাদে রাজধানীর বায়তুল মোকাররমে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশে বক্তব্য দিতে গিয়ে তিনি এ অভিযোগ করেন।

মিয়া গোলাম পরওয়ার বলেন, ফাঁসির দণ্ডপ্রাপ্ত এক আসামি দেশে ফেরার ঘোষণা দিয়েছেন। নেতারাও বিভিন্ন ধরনের ঘোষণা দিচ্ছেন। এরই অংশ হিসেবে গোপালগঞ্জকে বিচ্ছিন্ন করার চেষ্টা করা হচ্ছে বলে তিনি দাবি করেন।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ মানবতাবিরোধী অপরাধে জড়িত এবং গণহত্যা চালিয়েছে। দলটি ইসলামী দলগুলোকে জঙ্গিবাদী বলে আখ্যা দেয়। অথচ গোপালগঞ্জে তারা যা করেছে, সেটিই প্রকৃত জঙ্গিবাদ বলে মন্তব্য করেন তিনি।

জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া জাতীয় ঐক্য তৈরি হবে না বলেও মন্তব্য করেন জামায়াতের এই নেতা। তাঁর মতে, গণভোটের রায় মেনে নেওয়া হলে ফ্যাসিবাদের বিরুদ্ধে জনগণ ঐক্যবদ্ধ হবে।

জ/দি


Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত