ঢাবি ক্যাম্পাসের নিরাপত্তা জোরদারে জরুরি নির্দেশনা

জবাবদিহি ডেস্ক

শিক্ষা

2026-11-17T13:08:28+06:00
2026-11-17T13:08:28+06:00
বুধবার ● ১৮ নভেম্বর ২০২৬,
৩ অগ্রহায়ণ ১৪৩৩
Advertisement
শিক্ষা
ঢাবি ক্যাম্পাসের নিরাপত্তা জোরদারে জরুরি নির্দেশনা
জবাবদিহি ডেস্ক
⏲ ১:০৮ পিএম | ১৭ নভেম্বর, ২০২৬ | মঙ্গলবার
সংগৃহীত ছবি
Advertisement
ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বহিরাগতদের আনাগোনা, চুরি ও অনাকাঙ্ক্ষিত ঘটনা ঠেকাতে নিরাপত্তা জোরদারের উদ্যোগ নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এ লক্ষ্যে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ স্থাপনা ও আবাসিক এলাকায় দায়িত্ব পালনকারী নিরাপত্তা প্রহরীদের আরও সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

গত ১১ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের এস্টেট ম্যানেজার ফাতেমা বিনতে মুস্তফার স্বাক্ষরে এ-সংক্রান্ত একটি জরুরি বিজ্ঞপ্তি জারি করা হয়। আজ মঙ্গলবার (১৭ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ফেসবুক পেজে বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন এলাকায় বহিরাগতদের আনাগোনা বেড়েছে। এর ফলে ক্যাম্পাসের ভেতরে চুরিসহ বিভিন্ন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে। একই সঙ্গে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ব্যক্তিদের দায়িত্ব পালনে শৈথিল্যও লক্ষ করা যাচ্ছে।

এ পরিস্থিতিতে ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয়ের সব অনুষদ, হল, ইনস্টিটিউট, ব্যাংক, নিরাপত্তা একাডেমি, একাডেমিক ভবন ও আবাসিক এলাকায় কর্মরত নিরাপত্তা প্রহরীদের নিজ নিজ কর্মস্থলে যথাযথভাবে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, প্রত্যেক নিরাপত্তা প্রহরীকে নির্ধারিত সময়ে কর্মস্থলে উপস্থিত থাকতে হবে। নিজের দায়িত্ব অন্য কারও ওপর ছেড়ে দেওয়া যাবে না। পরবর্তী দায়িত্বপ্রাপ্ত প্রহরী নির্ধারিত সময়ে উপস্থিত না হলে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাতে হবে।

এ ছাড়া ক্যাম্পাসে বহিরাগতদের চলাচলের বিষয়ে সতর্ক দৃষ্টি রাখতে বলা হয়েছে। কোনো সন্দেহজনক ব্যক্তি বা কর্মকাণ্ড নজরে এলে দ্রুত সংশ্লিষ্ট প্রধান, প্রক্টর অফিস অথবা এস্টেট ম্যানেজারকে অবহিত করতে হবে।

জ/দি


Advertisement
সর্বশেষ
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত