ফ্যাসিবাদীদের রাজনীতি ছিল মানুষের দৃষ্টিশক্তি কেড়ে নেওয়া: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

সিরাজগঞ্জ প্রতিনিধি

দেশজুড়ে

2026-11-21T18:18:34+06:00
2026-11-21T18:18:34+06:00
শনিবার ● ২১ নভেম্বর ২০২৬,
৬ অগ্রহায়ণ ১৪৩৩
Advertisement
দেশজুড়ে
ফ্যাসিবাদীদের রাজনীতি ছিল মানুষের দৃষ্টিশক্তি কেড়ে নেওয়া: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
সিরাজগঞ্জ প্রতিনিধি
⏲ ৬:১৮ পিএম | ২১ নভেম্বর, ২০২৬ | শনিবার
সংগৃহীত ছবি
Advertisement
স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম. এ. মুহিত বলেছেন, ফ্যাসিবাদীদের রাজনীতি ছিল মানুষের চোখের আলো কেড়ে নেওয়ার। অন্যদিকে তারেক রহমানের রাজনীতি মানুষের দৃষ্টিশক্তি ফিরিয়ে দেওয়ার। তিনি এমন একটি আলোকিত ও ঐক্যবদ্ধ সমাজ গড়ে তুলতে চান, যেখানে জনগণকে সঙ্গে নিয়েই দেশের উন্নয়ন হবে।

শনিবার দুপুরে সিরাজগঞ্জ সরকারি ইসলামিয়া কলেজ মাঠে জেলাকে ছানিমুক্ত করার ঐতিহাসিক উদ্যোগের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, ফ্যাসিবাদী শাসনামলে জোর করে ক্ষমতায় টিকে থেকে মানুষের দৃষ্টিশক্তি কেড়ে নেওয়ার চেষ্টা করা হয়েছে। দেশে গণ-অভ্যুত্থান হয়েছিল। এতে ২০ হাজারের বেশি মানুষ গুরুতর আহত হন, দেড় হাজার মানুষ নিহত হন এবং প্রায় দুই হাজার মানুষের চোখ গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়। তাঁদের মধ্যে এক হাজার তরুণ-তরুণীর দৃষ্টিশক্তি নষ্ট হয়ে গেছে।

তিনি আরও বলেন, তারেক রহমানের স্লোগান-‘করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’। এই লক্ষ্য সামনে রেখেই তিনি জনগণকে সঙ্গে নিয়ে আলোকিত ও ঐক্যবদ্ধ সমাজ গড়তে চান।

স্বাস্থ্য খাতের উন্নয়ন পরিকল্পনা তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, জিয়াউর রহমান উপজেলা পর্যায়ে ৩০ শয্যার হাসপাতাল চালু করেছিলেন। পরে খালেদা জিয়া সেগুলো ৫০ শয্যায় উন্নীত করেন। তাঁদের সন্তান তারেক রহমান সারা দেশে তৃণমূল পর্যায়ে ঘুরে মানুষের সমস্যাগুলো উপলব্ধি করেছেন। তিনি বুঝতে পেরেছেন, মানুষের বড় দুটি সমস্যা হলো স্বাস্থ্যসেবা ও যোগাযোগব্যবস্থা।

প্রতিমন্ত্রী জানান, স্বাস্থ্য খাতে সর্বোচ্চ বাজেট বরাদ্দ দেওয়া হয়েছে। প্রতিটি উপজেলায় ১৫০ শয্যার পূর্ণাঙ্গ হাসপাতাল গড়ে তোলার পরিকল্পনাও রয়েছে।

জ/দি


Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত