দেশের শিক্ষা ব্যবস্থা আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

জবাবদিহি ডেস্ক

জাতীয়

2026-11-20T15:11:01+06:00
2026-11-20T15:11:18+06:00
শুক্রবার ● ২০ নভেম্বর ২০২৬,
৫ অগ্রহায়ণ ১৪৩৩
Advertisement
জাতীয়
দেশের শিক্ষা ব্যবস্থা আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি
জবাবদিহি ডেস্ক
⏲ ৩:১১ পিএম | ২০ নভেম্বর, ২০২৬ | শুক্রবার
সংগৃহীত ছবি
Advertisement
দেশের পুরো শিক্ষাব্যবস্থাকে আমূল পরিবর্তনের মাধ্যমে ঢেলে সাজানোর প্রয়োজনীয়তার কথা বলেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে শিক্ষার সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সমন্বয় ঘটানোর আহ্বান জানিয়েছেন তিনি।

শুক্রবার (২০ নভেম্বর) ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কলেজ প্রাঙ্গণে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন রাষ্ট্রপতি।

নিজের ছাত্রজীবনের স্মৃতিচারণ করে তিনি বলেন, ‘আমরা যখন এখানে ছাত্র ছিলাম, তখন রাজনীতি অনেকটা নিষিদ্ধ ছিল। তারপরও আমরা গোপনে রাজনীতি করার চেষ্টা করেছি।’

দেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় শিক্ষার্থীদের অবদানের কথা তুলে ধরে রাষ্ট্রপতি বলেন, ‘বাংলাদেশের মানুষের গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে।’

শিক্ষাব্যবস্থার পরিবর্তনের ওপর গুরুত্ব দিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘শিক্ষাব্যবস্থাকে আমূল ঢেলে সাজানো প্রয়োজন, যাতে তা দেশের ও মানুষের জন্য কার্যকর ভূমিকা রাখতে পারে।’

এ সময় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর কার্যক্রম ও জাতীয় জীবনে তাদের অবদান মূল্যায়নের প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেন তিনি। রাষ্ট্রপতি বলেন, ‘যেসব শিক্ষাপ্রতিষ্ঠানকে এমপিও দেওয়া হচ্ছে, সেগুলো জাতীয় জীবনে কতটুকু ভূমিকা রাখছে, তা পর্যালোচনা করা দরকার।’

শিক্ষকদের দায়িত্ব এবং ভবিষ্যৎ প্রজন্ম গঠনের বিষয়ে তিনি বলেন, ‘শিক্ষিত, নৈতিক ও মানবিক প্রজন্মই আগামীর বাংলাদেশ গড়ে তুলতে পারে। শিক্ষকদের দায়িত্ব শুধু পাঠদান করা নয়, বরং শিক্ষার্থীদের মানবিক মানুষ হিসেবে গড়ে তোলাও তাদের দায়িত্ব।’

অনুষ্ঠানস্থলে পৌঁছালে ঢাকা কলেজের অধ্যক্ষ, শিক্ষক-শিক্ষার্থী এবং আয়োজক কমিটির সদস্যরা রাষ্ট্রপতিকে স্বাগত জানান। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কলেজ ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। এ উপলক্ষে আয়োজন করা হয় বর্ণাঢ্য নানা কর্মসূচি।

জ/শা 


Advertisement
সর্বশেষ
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত