চেয়ারম্যান পদে ফর্ম বিতরণ, বিএনপির সভাপতি-সম্পাদক পদেও আগ্রহীদের আহ্বান

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি

দেশজুড়ে

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ৯টি ইউনিয়নে চেয়ারম্যান পদে এবং ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক পদে আগ্রহী প্রার্থীদের মধ্যে ফর্ম বিতরণ করা হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সকালে উপজেলার ভূঞাগাতী বাসস্ট্যান্ডে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

2026-11-20T18:55:55+06:00
2026-11-20T20:37:39+06:00
শনিবার ● ২১ নভেম্বর ২০২৬,
৬ অগ্রহায়ণ ১৪৩৩
Advertisement
দেশজুড়ে
চেয়ারম্যান পদে ফর্ম বিতরণ, বিএনপির সভাপতি-সম্পাদক পদেও আগ্রহীদের আহ্বান
রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
⏲ ৬:৫৫ পিএম | ২০ নভেম্বর, ২০২৬ | শুক্রবার
ছবি- রায়গঞ্জ প্রতিনিধি
Advertisement
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ৯টি ইউনিয়নে চেয়ারম্যান পদে এবং ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক পদে আগ্রহী প্রার্থীদের মধ্যে ফর্ম বিতরণ করা হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সকালে উপজেলার ভূঞাগাতী বাসস্ট্যান্ডে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সিরাজগঞ্জ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ভিপি শামীম খানের সভাপতিত্বে এবং সলঙ্গা থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আব্দুল আলিমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ-সলঙ্গা) আসনের সংসদ সদস্য মো. ভিপি আয়নুল হক।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. সামছুল ইসলাম, সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. দুলাল হোসেন খান, রায়গঞ্জ পৌর বিএনপির সভাপতি হাতেম আলী সুজন এবং রায়গঞ্জ উপজেলা যুবদলের সভাপতি মো. আব্দুর রাজ্জাক রানা।

এ ছাড়া উপজেলার ৯টি ইউনিয়নের বিএনপির মনোনয়নপ্রত্যাশী চেয়ারম্যান প্রার্থী, ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক পদে আগ্রহী ব্যক্তিবর্গসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে উপজেলার ৯টি ইউনিয়নে চেয়ারম্যান পদে এবং ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক পদে আগ্রহীদের মধ্যে ফর্ম বিতরণ করা হয়।


  বিষয়:   সিরাজগঞ্জ  ফর্ম বিতরণ  মনোনয়ন  অনুষ্ঠান 


Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত