পুত্রসন্তানের মা হলেন অভিনেত্রী সামান্থা

বিনোদন ডেস্ক

বিনোদন

2026-11-20T17:17:02+06:00
2026-11-21T00:01:07+06:00
শনিবার ● ২১ নভেম্বর ২০২৬,
৬ অগ্রহায়ণ ১৪৩৩
Advertisement
বিনোদন
পুত্রসন্তানের মা হলেন অভিনেত্রী সামান্থা
বিনোদন ডেস্ক
⏲ ৫:১৭ পিএম | ২০ নভেম্বর, ২০২৬ | শুক্রবার
সংগৃহীত ছবি
Advertisement
প্রথমবারের মতো মা হয়েছেন দক্ষিণ ভারতীয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। পরিচালক রাজ নিদিমোরুর সঙ্গে তার সংসারে এসেছে নতুন অতিথি। ১৯ নভেম্বর পুত্রসন্তানের জন্ম দেন এই অভিনেত্রী। নবজাতকের নাম রাখা হয়েছে দেব নিদিমোরু।

২০ নভেম্বর সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে সন্তানের জন্মের খবর জানান সামান্থা। নবজাতকের হাত ধরে থাকা মা-বাবার হাতের একটি ছবি প্রকাশ করে ক্যাপশনে তিনি লেখেন, ‘আমাদের সুন্দর শিশুপুত্র।’

সন্তানের জন্মের কয়েক দিন আগে বাড়িতে পূজার আয়োজন করেছিলেন সামান্থা ও রাজ। সামাজিক যোগাযোগমাধ্যমে সেই আয়োজনের কয়েকটি ছবিও প্রকাশ করেন অভিনেত্রী। ছবিতে সামান্থাকে লাল পোশাকে এবং রাজকে ক্রিম রঙের কুর্তায় দেখা যায়। পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটানোর পাশাপাশি বড়দের আশীর্বাদ নিতেও দেখা গেছে তাদের।

এর আগে চলতি বছরের জুনে প্রথমবার মা হতে যাওয়ার খবর জানিয়েছিলেন সামান্থা। নিজের অভিনীত ‘মা ইন্তি বঙ্গারাম’ সিনেমার সাফল্য উদ্‌যাপনের অনুষ্ঠানে মাতৃত্বকালীন ছুটিতে যাওয়ার পরিকল্পনার কথাও জানান তিনি। সে সময় সামান্থা বলেছিলেন, চলমান কাজ শেষ করে কিছুদিন বিরতি নেবেন। এরপর আবার অভিনয়ে ফিরবেন।

২০২৫ সালের ১ ডিসেম্বর কোয়েম্বাটুরের ইশা ফাউন্ডেশনে ঘরোয়া আয়োজনে বিয়ে করেন সামান্থা ও রাজ। ‘দ্য ফ্যামিলি ম্যান ২’ ওয়েব সিরিজে প্রথম একসঙ্গে কাজ করেন তারা। পরে ‘সিটাডেল: হানি বানি’ এবং ‘মা ইন্তি বঙ্গারাম’ প্রকল্পেও একসঙ্গে যুক্ত হন এই জুটি।

প্রথম সন্তানের আগমনে সামান্থা ও রাজের জীবনে শুরু হলো নতুন অধ্যায়।

জ/শা 


Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত