‘উচ্চশিক্ষার রূপান্তরের মূল চালিকাশক্তি হবেন প্রশিক্ষিত শিক্ষকরা’

নিউজ ডেস্ক

শিক্ষা

2026-06-25T17:32:00+06:00
2026-06-25T17:32:00+06:00
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
শিক্ষা
‘উচ্চশিক্ষার রূপান্তরের মূল চালিকাশক্তি হবেন প্রশিক্ষিত শিক্ষকরা’
নিউজ ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬, ৫:৩২ পিএম 
‘উচ্চশিক্ষার রূপান্তরের মূল চালিকাশক্তি হবেন প্রশিক্ষিত শিক্ষকরা’
দেশের উচ্চশিক্ষা ব্যবস্থার রূপান্তরে শিক্ষকদের প্রশিক্ষণ কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুন। গতকাল বুধবার (২৪ জুন) কক্সবাজারে আয়োজিত ‘সিনিয়র ফ্যাকাল্টি প্রফেশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম’-এর প্রশিক্ষক প্রশিক্ষণ কর্মসূচিতে তিনি এ কথা বলেন। 

হিট প্রজেক্টের আওতাধীন টিচার্স ট্রেনিং, গ্র্যাজুয়েট এমপ্লয়বিলিটি এবং স্কিল ডেভেলপমেন্ট সাব-কম্পোনেন্ট এর দায়িত্বপ্রাপ্ত প্রফেসর মামুন বলেন, সরকারের উচ্চশিক্ষা রূপান্তরের লক্ষ্য বাস্তবায়নে ইউজিসি এই উদ্যোগ গ্রহণ করেছে। এর মাধ্যমে বিশ্ববিদ্যালয় পর্যায়ে শিক্ষার মানোন্নয়ন, গবেষণা সক্ষমতা বৃদ্ধি এবং যুগোপযোগী দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সম্ভব হবে।

বিশ্বব্যাংকের সহায়তায় বাস্তবায়িত হায়ার এডুকেশন অ্যাকসিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট) প্রকল্পের আওতায় আগামী তিন বছরে ২ হাজার ৫০০ নবীন এবং ২ হাজার ৫০০ জ্যেষ্ঠ শিক্ষককে প্রশিক্ষণের আওতায় আনা হবে বলে জানান তিনি।

অধ্যাপক মামুন বলেন, জ্ঞানভিত্তিক, দক্ষতা-কেন্দ্রিক এবং আন্তর্জাতিক মানসম্পন্ন উচ্চশিক্ষা ব্যবস্থা গড়ে তোলা বর্তমান সরকারের অঙ্গীকার। এই প্রশিক্ষণ কর্মসূচি সেই লক্ষ্য অর্জনে সহায়ক হবে।

তিনি আরও বলেন, ব্রিটিশ কাউন্সিলের সহযোগিতায় ১৫ জন মাস্টার ট্রেইনার তৈরি করা হচ্ছে। এরা ভবিষ্যতে জাতীয় পর্যায়ে প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনায় একটি পুল গঠনে নেতৃত্ব দেবেন। অনুষ্ঠানে হিট প্রকল্পের ইউনিভার্সিটি টিচার্স ট্রেনিংয়ের ডিন প্রফেসর ড. লায়লা নুরসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জ/উ





Advertisement
Loading...
Loading...
শিক্ষা - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]