ইরানে মসজিদে অগ্নিসংযোগকারী গুপ্তচরের মৃত্যুদণ্ড

অনলাইন ডেস্ক

আন্তর্জাতিক

2026-04-21T17:20:13+06:00
2026-04-21T17:20:13+06:00
রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
আন্তর্জাতিক
ইরানে মসজিদে অগ্নিসংযোগকারী গুপ্তচরের মৃত্যুদণ্ড
অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬, ৫:২০ পিএম 
ইরানে মসজিদে অগ্নিসংযোগকারী গুপ্তচরের মৃত্যুদণ্ড
ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্সের এক প্রতিবেদনে জানা গেছে, তেহরানের একটি মসজিদে অগ্নিসংযোগ এবং ইসরায়েলি গোয়েন্দা সংস্থার সঙ্গে সম্পৃক্ত একটি নেটওয়ার্কের নেতৃত্ব দেওয়ার অভিযোগে এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। 

স্থানীয় সময় মঙ্গলবার দেশটির বিচার বিভাগের সংবাদ সংস্থা মিজান এই তথ্য নিশ্চিত করেছে। 

মিজানের প্রতিবেদনে জানানো হয়েছে, মৃত্যুদণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম আমির আলী মিরজাফারি। তার বিরুদ্ধে তেহরানের কোলহাক মসজিদে অগ্নিসংযোগ এবং রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড পরিচালনার দায়ে দোষী সাব্যস্ত করা হয়।

প্রতিবেদনে আরও বলা হয়, গত জানুয়ারিতে দেশজুড়ে চলা সরকারবিরোধী বিক্ষোভের সময় তিনি এই অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করেন। দেশটির সুপ্রিম কোর্ট তার মৃত্যুদণ্ডের রায় বহাল রাখার পর মঙ্গলবার ভোরে তা কার্যকর করা হয়।

উল্লেখ্য চলতি বছরের শুরুতে ইরানজুড়ে ব্যাপক সরকারবিরোধী বিক্ষোভ ছড়িয়ে পড়েছিল। তবে দেশটির সরকার কৌশলগতভাবে সেই বিক্ষোভ দমন করে।





Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]