ইসরায়েলের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্থগিত করেছে ইতালি

জবাবদিহি ডেস্ক

আন্তর্জাতিক

2026-04-14T19:13:30+06:00
2026-04-14T19:13:30+06:00
বৃহস্পতিবার ● ২৯ অক্টোবর ২০২৬,
১৩ কার্তিক ১৪৩৩
Advertisement
আন্তর্জাতিক
ইসরায়েলের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্থগিত করেছে ইতালি
জবাবদিহি ডেস্ক
⏲ ৭:১৩ পিএম | ১৪ এপ্রিল, ২০২৬ | মঙ্গলবার
ইসরায়েলের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্থগিত করেছে ইতালি
মধ্যপ্রাচ্যে চলমান উত্তপ্ত পরিস্থিতির প্রেক্ষাপটে ইসরায়েলের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা চুক্তির স্বয়ংক্রিয় নবায়ন স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে ইতালি। স্থানীয় সময় মঙ্গলবার (১৪ এপ্রিল) ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এই ঘোষণা দিয়েছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্স এ খবর জানিয়েছে।

ইতালীয় সংবাদ সংস্থাগুলোর বরাত দিয়ে দেশটির সংবাদমাধ্যম  ভেরোনাকে মেলোনি বলেন, বর্তমান পরিস্থিতির কথা বিবেচনা করে সরকার ইসরায়েলের সঙ্গে প্রতিরক্ষা চুক্তির স্বয়ংক্রিয় নবায়ন স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে।

দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, এই সিদ্ধান্তের ফলে ইতালি এখন থেকে ইসরায়েলের সঙ্গে সামরিক প্রশিক্ষণের ক্ষেত্রে আর কোনো সহযোগিতা করবে না।

সূত্রটি আরও জানায়, সোমবার পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তাজানি, প্রতিরক্ষামন্ত্রী গুইদো ক্রোসেত্তো এবং উপপ্রধানমন্ত্রী মাত্তেও সালভিনির সঙ্গে বৈঠক করে এ সিদ্ধান্ত নেন প্রধানমন্ত্রী মেলোনি।


Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত