অনলাইন ডেস্ক

খেলাধুলা

2026-03-13T19:10:05+06:00
2026-03-13T19:10:05+06:00
শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
বাংলা English
শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
Advertisement
খেলাধুলা
ফিট থাকলে নেইমারকে বিশ্বকাপে চান থিয়াগো সিলভা
অনলাইন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬, ৭:১০ পিএম 
আর মাত্র ৯০ দিন পর ফিফা ফুটবল বিশ্বকাপ। অংশগ্রহণকারী ৪৮ দল ব্যস্ত শেষ মুহূর্তের প্রস্তুতিতে। যদিও ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমারের অন্তর্ভূক্তি নিয়েও এখনও চলছে অনিশ্চয়তা।

গুরুতর হাঁটুর চোটে পড়ে ২০২৩ সালের অক্টোবরের ১৭ তারিখের পর থেকে ব্রাজিলের হয়ে মাঠে নামা হয়নি নেইমারের। সৌদি ক্লাব আল হিলালে যোগ দিয়ে সেখানেও খেলেছেন মাত্র হাতেগোনা কয়েকটি ম্যাচ। এরপর চোট থেকে সেরে ওঠার পর ফিরে আসেন শৈশবের ক্লাব সান্তোসে। তবে সম্ভাবনা তৈরি হয়েছে ফ্রান্স ও ক্রোয়েশিয়ার বিপক্ষে মাঠে নামার। আছেন দুই ম্যাচের প্রথামিক দলেও। নেইমারের সাবেক সতীর্থ থিয়াগো সিলভাও তাকে জাতীয় দলে দেখতে চান।

যদিও মাংসপেশির ক্লান্তির কারণে গতকাল বুধবার ব্রাজিলিয়ান চ্যাম্পিয়নশিপে মিরাসোলের বিপক্ষে ম্যাচে খেলা হয়নি নেইমারের। কোচ কার্লো আনচেলত্তি মাঠে বসে তার খেলা দেখতে চেয়েছিলেন। যাতে করে নিশ্চিত হতে পারেন ব্রাজিলিয়ান তারকার বর্তমান অবস্থা। তবে তাকে অপেক্ষা করতে হচ্ছে আগামী ১৫ মার্চ পর্যন্ত করিন্থিয়ান্সের বিপক্ষে যেদিন সান্তোস মাঠে নামবে।

তবে বিশ্বকাপ দলে নেইমারের জায়গা এখনো নিশ্চিত নয়। বিশেষ করে বিতর্ক রয়েছে তার ফিটনেস নিয়ে। আনচেলত্তি বারবারই বলেছেন, দলে ডাক পেতে হলে খেলোয়াড়দের শতভাগ ফিট থাকতে হবে।

এমন অবস্থায় টিএনটি স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে থিয়াগো সিলভা বলেন, ‘নেইমার যদি ফিট থাকে, তাহলে তাকে অবশ্যই বিশ্বকাপে খেলতে হবে। তার বর্তমান পারফরম্যান্স অনুযায়ী তাকে দলে নেওয়া নিয়ে কোনো সন্দেহ থাকার কথা নয়। মাঠে থাকলেই প্রতিপক্ষ দলের জন্য সে বড় মাথাব্যথা হয়ে দাঁড়ায়।’

ব্রাজিলের এই দুই তারকা গত এক দশকের বেশি সময় ধরে জাতীয় দলের গুরুত্বপূর্ণ স্তম্ভ ছিলেন। একসঙ্গে খেলেছেন ২০১৪, ২০১৮ ও ২০২২ বিশ্বকাপে এবং জিতেছেন ২০১৩ ফিফা কনফেডারেশন্স কাপ।

৩৪ বছর বয়সী নেইমারের কাছে আসন্ন বিশ্বকাপটি ক্যারিয়ারের সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষ্যগুলোর একটি। তাই ফুটবলের সবচেয়ে বড় আসরে খেলতে তিনি এখন নিজের সেরা ফিটনেসে ফেরার জন্য সকল ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। যদিও শেষ পর্যন্ত তার ভাগ্য নির্ভর করবে কোচ আনচেলত্তির চূড়ান্ত সিদ্ধান্ত এবং তার শারীরিক অবস্থার ওপর।





Advertisement
Loading...
Loading...
খেলাধুলা - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]