মাতারবাড়ি বন্দর নিয়ে জাতীয় স্বার্থ বিসর্জন নয়: শফিকুর রহমান

জবাবদিহি ডেস্ক

রাজনীতি

2026-10-29T11:52:49+06:00
2026-10-29T11:52:49+06:00
বৃহস্পতিবার ● ২৯ অক্টোবর ২০২৬,
১৩ কার্তিক ১৪৩৩
Advertisement
রাজনীতি
মাতারবাড়ি বন্দর নিয়ে জাতীয় স্বার্থ বিসর্জন নয়: শফিকুর রহমান
জবাবদিহি ডেস্ক
⏲ ১১:৫২ এএম | ২৯ অক্টোবর, ২০২৬ | বৃহস্পতিবার
সংগৃহীত ছবি
মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দর নিয়ে জাতীয় স্বার্থ, নিরাপত্তা ও ভৌগোলিক সার্বভৌমত্ব বিসর্জন দিয়ে কোনো উদ্যোগ বা সিদ্ধান্ত মেনে নেওয়া হবে না বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

আজ বৃহস্পতিবার (২৯ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ কথা বলেন। এ ধরনের কোনো সিদ্ধান্ত জনগণ মেনে নেবে না উল্লেখ করে বন্দরটি নিয়ে কী হচ্ছে, তা স্পষ্টভাবে জনসমক্ষে তুলে ধরার দাবি জানান তিনি।

অতীতের বিভিন্ন উদ্যোগের প্রসঙ্গ টেনে জামায়াত আমির বলেন, বাংলাদেশের স্বার্থের কথা বলে ট্রানজিট ও করিডোরসহ বিভিন্ন নামে সুযোগ-সুবিধা দেওয়া হলেও কার্যত দেশ এর সুফল পায়নি।

তিনি বলেন, জাপান, চীন কিংবা অন্য কোনো বন্ধুরাষ্ট্র-যার সঙ্গেই সম্পর্ক হোক না কেন, সবার আগে বাংলাদেশের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও জাতীয় স্বার্থকে প্রাধান্য দিতে হবে।

দেশের স্বার্থ ও নিরাপত্তা সুরক্ষার দায়িত্ব সরকারের উল্লেখ করে ডা. শফিকুর রহমান বলেন, এ ক্ষেত্রে সরকারের কোনো ব্যর্থতা বা আপসকামিতা জনগণ দেখতে চায় না।

জ/উ


Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত