পুলিশ একাডেমিতে প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে স্বরাষ্ট্রমন্ত্রী

জবাবদিহি ডেস্ক

জাতীয়

2026-10-29T12:06:08+06:00
2026-10-29T12:06:08+06:00
বৃহস্পতিবার ● ২৯ অক্টোবর ২০২৬,
১৩ কার্তিক ১৪৩৩
Advertisement
জাতীয়
পুলিশ একাডেমিতে প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে স্বরাষ্ট্রমন্ত্রী
জবাবদিহি ডেস্ক
⏲ ১২:০৬ পিএম | ২৯ অক্টোবর, ২০২৬ | বৃহস্পতিবার
সংগৃহীত ছবি
রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে অনুষ্ঠিত হচ্ছে ২৭তম শিক্ষানবিশ সার্জেন্ট ও ৪৩তম ক্যাডেট সাব-ইন্সপেক্টর (এসআই) ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ-২০২৬।

এ আয়োজনের মধ্য দিয়ে প্রশিক্ষণ সম্পন্নকারী নবীন পুলিশ কর্মকর্তারা আনুষ্ঠানিকভাবে তাদের পেশাগত জীবনে দায়িত্ব পালনের প্রস্তুতি সম্পন্ন করছেন।

আজ বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বাংলাদেশ পুলিশ একাডেমি, সারদায় আয়োজিত এ কুচকাওয়াজে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে নবীন পুলিশ কর্মকর্তাদের শৃঙ্খলা, দক্ষতা, শারীরিক সক্ষমতা ও পেশাগত প্রশিক্ষণের প্রতিফলন ঘটছে। দীর্ঘ প্রশিক্ষণ শেষে অর্জিত জ্ঞান ও দক্ষতা কাজে লাগিয়ে তারা দেশের আইনশৃঙ্খলা রক্ষা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে দায়িত্ব পালন করবেন।

বাংলাদেশ পুলিশ একাডেমি, সারদা দেশের পুলিশ সদস্যদের মৌলিক ও পেশাগত প্রশিক্ষণ প্রদানের অন্যতম প্রধান প্রতিষ্ঠান। এ একাডেমি থেকে প্রশিক্ষণ সম্পন্ন করে নবীন কর্মকর্তারা মাঠপর্যায়ে পুলিশের বিভিন্ন দায়িত্ব পালনে নিয়োজিত হন।

জ/উ


Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত