ওসমানী হাসপাতালে দুই সাংবাদিকদের ওপর ইন্টার্ন চিকিৎসকদের হামলা

সিলেট প্রতিনিধি

দেশজুড়ে

2026-10-29T12:02:11+06:00
2026-10-29T12:02:11+06:00
বৃহস্পতিবার ● ২৯ অক্টোবর ২০২৬,
১৩ কার্তিক ১৪৩৩
Advertisement
দেশজুড়ে
ওসমানী হাসপাতালে দুই সাংবাদিকদের ওপর ইন্টার্ন চিকিৎসকদের হামলা
সিলেট প্রতিনিধি
⏲ ১২:০২ পিএম | ২৯ অক্টোবর, ২০২৬ | বৃহস্পতিবার
সংগৃহীত ছবি
সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসক ও রোগীর স্বজনদের মধ্যে সংঘর্ষের ঘটনা ধারণ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন দুই সাংবাদিক। আহত অবস্থায় তাঁরা সিলেট নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

গতকাল বুধবার (২৮ অক্টোবর) রাত ১০টার দিকে হাসপাতালের পঞ্চম তলায় এ ঘটনা ঘটে। আহত দুই সাংবাদিক হলেন চ্যানেল এসের ক্যামেরাপারসন রেজা রুবেল এবং সিলেটভিউ২৪ ডটকমের প্রতিবেদক নিবেন্দু তালুকদার।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সোয়া ৯টার দিকে হাসপাতালের পঞ্চম তলায় অপারেশন থিয়েটারের সামনে সিরিয়াল নিয়ে এক রোগীর স্বজনদের সঙ্গে এক ইন্টার্ন চিকিৎসকের বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এ সময় ওই রোগীর দুই স্বজনকে আটকে রাখেন ইন্টার্ন চিকিৎসকেরা। পরে পুলিশ তাঁদের উদ্ধার করে নিয়ে যাওয়ার সময় উভয় পক্ষের মধ্যে আবারও মারামারি শুরু হয়।

এ সময় ঘটনার ভিডিও ধারণ করতে গেলে দুই সাংবাদিকের ওপর হামলার অভিযোগ ওঠে। এতে তাঁরা আহত হন এবং পরে হাসপাতালে চিকিৎসা নেন।

এ ছাড়া হাসপাতালের চতুর্থ তলার ৬ নম্বর ওয়ার্ডে অন্য এক রোগীর স্বজনদেরও ইন্টার্ন চিকিৎসকেরা মারধর করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সাংবাদিক ও রোগীর স্বজনদের ওপর হামলার ঘটনার পর ইন্টার্ন চিকিৎসকেরা চিকিৎসাসেবা বন্ধ করে দেন। এতে হাসপাতালের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয়। জরুরি বিভাগসহ বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসাসেবা না পেয়ে অনেক রোগীর স্বজন তাঁদের অন্য হাসপাতালে নিয়ে যেতে বাধ্য হন।

আহত সাংবাদিক রেজা রুবেল বলেন, রোগীর স্বজন ও ইন্টার্ন চিকিৎসকদের মধ্যে বিরোধ শুরু হলে তাঁরা ভিডিও ধারণ করতে যান। তখন চিকিৎসকেরা তাঁদের মারধর করেন এবং তাঁর মাথা ফাটিয়ে দেন বলে অভিযোগ করেন তিনি। রুবেল বলেন, বারবার নিজেদের পরিচয় দেওয়ার পরও তাঁদের ওপর হামলা চালানো হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সিলেট কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মুহাম্মদ মঈনুল জাকির। তিনি বলেন, ইন্টার্ন চিকিৎসক ও রোগীর স্বজনদের মধ্যে সংঘর্ষ চলাকালে দুই সাংবাদিকের ওপর হামলার ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে হাসপাতালে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এ বিষয়ে জানতে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. আবু জাফর মো. খালেদ হোসেনকে ফোন করা হলেও তিনি কল রিসিভ করেননি।

সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম বলেন, সাংবাদিকদের আক্রান্ত হওয়ার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে হাসপাতালে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তিনি বলেন, ‘এটা সত্য যে, সাংবাদিকরা সেখানে মারামারি করতে যাননি। তাঁরা কর্তব্য পালনে গেছেন। তাঁদের ওপর হামলা করা ঠিক হয়নি। আমরা বিষয়টি দেখছি।’

এদিকে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে বুধবার রাত সাড়ে ১২টার দিকে নগরীর চৌহাট্টা পয়েন্টে সাংবাদিকদের উদ্যোগে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভা থেকে হামলায় জড়িত ব্যক্তিদের ২৪ ঘণ্টার মধ্যে আইনের আওতায় আনার দাবি জানিয়ে আলটিমেটাম দেওয়া হয়।

জ/উ



Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত