আসামি হাজিরা ডিজিটাল করা গেলে বিচারব্যবস্থায় যুগান্তকারী পরিবর্তন হবে: আইনমন্ত্রী

জবাবদিহি ডেস্ক

জাতীয়

2026-10-29T12:38:01+06:00
2026-10-29T12:38:01+06:00
বৃহস্পতিবার ● ২৯ অক্টোবর ২০২৬,
১৩ কার্তিক ১৪৩৩
Advertisement
জাতীয়
আসামি হাজিরা ডিজিটাল করা গেলে বিচারব্যবস্থায় যুগান্তকারী পরিবর্তন হবে: আইনমন্ত্রী
জবাবদিহি ডেস্ক
⏲ ১২:৩৮ পিএম | ২৯ অক্টোবর, ২০২৬ | বৃহস্পতিবার
সংগৃহীত ছবি
কারাগার থেকে আদালতে আসামি হাজিরের প্রক্রিয়া ডিজিটাল করা গেলে বিচারব্যবস্থায় যুগান্তকারী পরিবর্তন আসবে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। এ বিষয়ে সরকার কাজ করছে বলেও জানিয়েছেন তিনি।

আজ বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে পারিবারিক আপিল আদালতের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন আইনমন্ত্রী।

তিনি বলেন, বিচারব্যবস্থাকে আরও উন্নত করার পাশাপাশি জনগণের আস্থার জায়গায় নিয়ে যেতে চায় সরকার।

দেশে বর্তমানে ৪৬ লাখ মামলা বিচারাধীন রয়েছে উল্লেখ করে আইনমন্ত্রী বলেন, মাত্র ২ হাজার ৩০০ বিচারকের পক্ষে এত বিপুলসংখ্যক মামলা নিষ্পত্তি করা অত্যন্ত কঠিন।

সাইবার আইনকে আরও বেশি জনসম্পৃক্ত করার উদ্যোগের কথাও জানান মো. আসাদুজ্জামান। এ লক্ষ্যে বিভিন্ন অংশীজনের মতামত নেওয়া হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।

এ ছাড়া সংবিধান সংশোধনের ক্ষেত্রে জুলাই যোদ্ধা, নিহত ব্যক্তিদের পরিবারের সদস্য, আইনজীবী, সাংবাদিকসহ সংশ্লিষ্ট সব অংশীজনের মতামত নেওয়া হবে বলেও জানান আইনমন্ত্রী।

জ/উ


Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত