গাজার শিশুদের জন্য হামজার উদ্যোগে সংগ্রহ ১ লাখ পাউন্ডের বেশি

স্পোর্টস ডেস্ক

খেলাধুলা

গাজার অসহায় শিশুদের চিকিৎসায় বাংলাদেশ জাতীয় ফুটবল দলের তারকা হামজা চৌধুরীর উদ্যোগে ১ লাখ পাউন্ডের বেশি তহবিল সংগ্রহ করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এ তথ্য জানিয়েছেন তিনি।

2026-10-29T07:30:24+06:00
2026-10-29T07:30:24+06:00
বৃহস্পতিবার ● ২৯ অক্টোবর ২০২৬,
১৩ কার্তিক ১৪৩৩
Advertisement
খেলাধুলা
গাজার শিশুদের জন্য হামজার উদ্যোগে সংগ্রহ ১ লাখ পাউন্ডের বেশি
স্পোর্টস ডেস্ক
⏲ ৭:৩০ এএম | ২৯ অক্টোবর, ২০২৬ | বৃহস্পতিবার
সংগৃহীত ছবি
গাজার অসহায় শিশুদের চিকিৎসায় বাংলাদেশ জাতীয় ফুটবল দলের তারকা হামজা চৌধুরীর উদ্যোগে ১ লাখ পাউন্ডের বেশি তহবিল সংগ্রহ করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এ তথ্য জানিয়েছেন তিনি।

সংগৃহীত অর্থ গাজার গুরুতর অসুস্থ শিশুদের চিকিৎসা এবং উন্নত চিকিৎসার জন্য অন্যত্র সরিয়ে নেওয়ার কাজে ব্যয় করা হবে। এ উদ্যোগের মাধ্যমে সংকটাপন্ন শিশুদের প্রয়োজনীয় চিকিৎসাসেবা নিশ্চিত করার চেষ্টা করা হবে।

তহবিল সংগ্রহের এ উদ্যোগ সফল করতে যারা অনুষ্ঠানে অংশ নিয়েছেন, আর্থিক সহায়তা দিয়েছেন এবং বিভিন্নভাবে সহযোগিতা করেছেন, তাদের সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন হামজা। বিশেষভাবে ধন্যবাদ জানিয়েছেন নুজুম স্পোর্টসকে। আয়োজনটি বাস্তবায়নে প্রতিষ্ঠানটি দীর্ঘ সময় ধরে কাজ করেছে বলে উল্লেখ করেন তিনি।

সংগৃহীত অর্থ পাবে ‘চিলড্রেন নট নাম্বার্স’ নামের একটি সংস্থা। প্রতিষ্ঠানটি গাজার শিশুদের জরুরি সহায়তা নিয়ে কাজ করে। সংস্থাটির মাধ্যমে গুরুতর অসুস্থ শিশুদের প্রয়োজনীয় চিকিৎসার জন্য অন্যত্র সরিয়ে নেওয়ার ব্যবস্থা করা হবে।

তহবিল সংগ্রহের উদ্যোগ সফল হলেও গাজার শিশুদের দুর্ভোগের তুলনায় এই সহায়তা যথেষ্ট নয় বলে মনে করেন হামজা। এ ক্ষেত্রে আরও অনেক কিছু করার বাকি রয়েছে বলেও জানিয়েছেন তিনি। তার মতে, ছোট পরিসরের উদ্যোগও মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে পারে।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টের শেষাংশে ফিলিস্তিনের মানুষের জন্য প্রার্থনা করেন বাংলাদেশের এই ফুটবলার। তাদের দুর্ভোগের অবসান কামনার পাশাপাশি শক্তি, ধৈর্য ও স্থায়ী শান্তির জন্যও প্রার্থনা করেন তিনি।

জ/শা


  বিষয়:   হামজা চৌধুরী 


Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত