ভুয়া ফটোকার্ড ছড়িয়ে পড়ায় সতর্ক করলেন সাবিলা নূর

বিনোদন ডেস্ক

বিনোদন

2026-02-10T11:14:12+06:00
2026-02-10T11:14:12+06:00
বৃহস্পতিবার ● ২৯ অক্টোবর ২০২৬,
১৩ কার্তিক ১৪৩৩
Advertisement
বিনোদন
ভুয়া ফটোকার্ড ছড়িয়ে পড়ায় সতর্ক করলেন সাবিলা নূর
বিনোদন ডেস্ক
⏲ ১১:১৪ এএম | ১০ ফেব্রুয়ারি, ২০২৬ | মঙ্গলবার
ভুয়া ফটোকার্ড ছড়িয়ে পড়ায় সতর্ক করলেন সাবিলা নূর
সামাজিক মাধ্যমে অভিনেত্রী সাবিলা নূরকে নিয়ে একটি ভুয়া ফটোকার্ড ছড়িয়ে পড়েছে। সেখানে অভিনেত্রীর নামে একটি বক্তব্য জুড়ে দেওয়া হলেও আদতে এমন কোনো মন্তব্য তিনি করেননি।

বিষয়টি নিয়ে নিজের ফেসবুক হ্যান্ডেলে ভক্তদের সতর্ক করে সাবিলা নূর লিখেছেন, ‘আমাকে জড়িয়ে একটি ভুয়া ফটোকার্ড প্রচার করা হয়েছে।’ তিনি স্পষ্ট করে জানান, কোনো বিষয়ে তিনি যদি কখনও বক্তব্য দেন, তা কেবল মূলধারার গণমাধ্যমের মাধ্যমেই প্রকাশ পায়।


এ প্রসঙ্গে সাবিলা নূর আরও বলেন, সাম্প্রতিক সময়ে এআই দিয়ে তৈরি ছবি ও ভিডিওর কারণে তার মতো অনেক শিল্পীকে প্রায়ই বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে, যা একেবারেই কাম্য নয়। হয়তো ভালোবাসা বা আবেগ থেকে অনেকেই এসব কনটেন্ট তৈরি করেন, তবে সেগুলো বিভ্রান্তি তৈরি করে এবং ভুল বার্তা ছড়িয়ে দেয়।

দর্শকদের প্রতি আহ্বান জানিয়ে অভিনেত্রী বলেন, তার দর্শকরা সব সময়ই সচেতন ছিলেন। ভবিষ্যতেও তারা এসব বিষয়ে সচেতন থাকবেন বলে তিনি আশাবাদী। পাশাপাশি সবাইকে বিভ্রান্তিকর তথ্য থেকে দূরে থাকার অনুরোধও জানান সাবিলা নূর।

জ/উ


Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত