৪ দেশের যৌথ আয়োজনে প্রথমবার নারী ফুটবল বিশ্বকাপ

স্পোর্টস ডেস্ক

খেলাধুলা

2026-11-24T18:33:14+06:00
2026-11-24T18:33:14+06:00
মঙ্গলবার ● ২৪ নভেম্বর ২০২৬,
৯ অগ্রহায়ণ ১৪৩৩
Advertisement
খেলাধুলা
৪ দেশের যৌথ আয়োজনে প্রথমবার নারী ফুটবল বিশ্বকাপ
স্পোর্টস ডেস্ক
⏲ ৬:৩৩ পিএম | ২৪ নভেম্বর, ২০২৬ | মঙ্গলবার
সংগৃহীত ছবি
Advertisement
প্রথমবারের মতো চারটি দেশে যৌথভাবে অনুষ্ঠিত হতে যাচ্ছে নারী ফুটবল বিশ্বকাপ। ২০৩১ সালের আসরের আয়োজক হিসেবে দায়িত্ব পেয়েছে যুক্তরাষ্ট্র, মেক্সিকো, কোস্টারিকা ও জ্যামাইকা।

এর পরের আসরও অনুষ্ঠিত হবে চার দেশে। ২০৩৫ সালের নারী বিশ্বকাপ আয়োজন করবে যুক্তরাজ্যের চার অঞ্চল-ইংল্যান্ড, নর্দার্ন আয়ারল্যান্ড, স্কটল্যান্ড ও ওয়েলস। গতকাল সোমবার (২৩ নভেম্বর) ফিফার বিশেষ কংগ্রেসে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সর্বসম্মতিক্রমে দুই আসরের আয়োজক প্রস্তাব অনুমোদন করা হয়।

২০৩১ সালের আসর থেকেই প্রথমবারের মতো ৪৮টি দল নিয়ে অনুষ্ঠিত হবে নারী ফুটবল বিশ্বকাপ। দলগুলো ১২টি গ্রুপে ভাগ হয়ে প্রাথমিক পর্বে খেলবে। এরপর ৩২টি দল নিয়ে শুরু হবে নকআউট পর্ব।

এদিকে, আগামী বছরের ২৪ জুন থেকে ২৫ জুলাই পর্যন্ত ব্রাজিলে অনুষ্ঠিত হবে নারী বিশ্বকাপের দশম আসর। এর মধ্য দিয়ে প্রথমবারের মতো দক্ষিণ আমেরিকার কোনো দেশে বসবে নারী ফুটবলের বিশ্বকাপের আসর।

জ/দি


Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত