কিশোরীর স্বাস্থ্য সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক পরামর্শ কর্মশালা

মনোহরগঞ্জ (কুমিল্লা) প্রতিনিধি

দেশজুড়ে

কুমিল্লার মনোহরগঞ্জে কিশোরীর স্বাস্থ্য সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক এক পরামর্শ কর্মশালা শনিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়, ইউএনএফপিএ ও উপজেলা প্রশাসনের উদ্যোগে এসপিসিপিডি প্রকল্পের আওতায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

2026-11-28T18:51:46+06:00
2026-11-28T18:51:46+06:00
রোববার ● ২৯ নভেম্বর ২০২৬,
১৪ অগ্রহায়ণ ১৪৩৩
Advertisement
দেশজুড়ে
কিশোরীর স্বাস্থ্য সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক পরামর্শ কর্মশালা
মনোহরগঞ্জ (কুমিল্লা) প্রতিনিধি
⏲ ৬:৫১ পিএম | ২৮ নভেম্বর, ২০২৬ | শনিবার
ছবি-মনোহরগঞ্জ প্রতিনিধি
Advertisement
কুমিল্লার মনোহরগঞ্জে কিশোরীর স্বাস্থ্য সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক এক পরামর্শ কর্মশালা শনিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়, ইউএনএফপিএ ও উপজেলা প্রশাসনের উদ্যোগে এসপিসিপিডি প্রকল্পের আওতায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

উপজেলার ৭টি স্কুল, মাদ্রাসার শিক্ষক, অভিভাবকসহ বিভিন্ন দপ্তরের শতাধিক প্রতিনিধি এ কর্মশালায় অংশগ্রহণ করেন। স্বাস্থ্য সুরক্ষার বিষয়ে কিশোরীদের সমস্যা উদঘাটন, স্বাস্থ্য সচেতনতায় পরিবার, বাল্যবিবাহের কুফল, শিক্ষক এবং সংশ্লিদের করণীয় ও সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণসহ নানা বিষয় কর্মশালায় তুলে ধরা হয়। বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়ার সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য মো. আবুল কালাম। 

কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন ব্রডকাস্টিং এন্ড ইনফরমেশন টেকনোলজির মহাপরিচালক ও প্রজেক্ট ডিরেক্টর এ.এন.এম খলিলুর রহমান খান, বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক মুল প্রবন্ধ উপস্থাপন করেন ইউএনএফপিএ’র টেকনিক্যাল অফিসার খন্দকার জাকিউর রহমান। 

বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুমিল্লার সিনিয়র সহকারি পুলিশ সুপার সনদ বড়-য়া, লাকসাম উপজেলা নির্বাহী কর্মকর্তা নার্গিস সুলতানা, মনোহরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত জাহান, মনোহরগঞ্জ থানা অফিসার ইনচার্জ মাকসুদ আহমেদ, উপজেলা বিএনপির সভাপতি মো. ইলিয়াস পাটওয়ারী, সিনিয়র সহ সভাপতি আলহাজ্ব শাহ সুলতান খোকন, সাধারন সম্পাদক অধ্যাপক সরোয়ার জাহান ভূঁইয়া দোলন।
 
এ সময় উপস্থিত ছিলেন মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাসুদুল আলম বাচ্চু, লাকসাম উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন মুশুসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্রসাশক, স্থানীয় সরকার প্রতিনিধি, সচিব, উপজেলা প্রসাশনের কর্মকর্তা ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।


  বিষয়:   কুমিল্লা  উদ্যোগ  কমিটি  প্রকল্প 


Advertisement
সর্বশেষ
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত