শেখ হাসিনার পাসপোর্ট চাওয়ার বিষয়কে কেন্দ্র করে আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে প্রাসঙ্গিক রাখার পেছনে সরকারের ষড়যন্ত্র রয়েছে বলে মনে করছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। সরকার চাইলে বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব বলেও মন্তব্য করেছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে এশীয় রাজনৈতিক দলগুলোর আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণ শেষে সোমবার রাতে দেশে ফিরে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
আসিফ মাহমুদ বলেন, সরকারের ভেতরে অস্বচ্ছতার জায়গা রয়েছে। অন্তর্বর্তী সরকারের সময়ে অপারেশন ডেভিল হান্ট পরিচালিত হয়েছিল। এরপর ছয় মাস কোনো জটিলতা ছিল না। সরকার হয়তো এমন পরিস্থিতি তৈরি করে কোনো সমঝোতায় যাচ্ছে।
এ সময় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও প্রশ্ন তোলেন এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি জানতে চান, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হচ্ছে না কেন।
জ/দি