পলাতক ফ্যাসিস্টরা দেশে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে: রিজভী

জবাবদিহি ডেস্ক

রাজনীতি

2026-11-16T15:28:55+06:00
2026-11-16T15:28:55+06:00
মঙ্গলবার ● ১৭ নভেম্বর ২০২৬,
২ অগ্রহায়ণ ১৪৩৩
Advertisement
রাজনীতি
পলাতক ফ্যাসিস্টরা দেশে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে: রিজভী
জবাবদিহি ডেস্ক
⏲ ৩:২৮ পিএম | ১৬ নভেম্বর, ২০২৬ | সোমবার
সংগৃহীত ছবি
Advertisement
পলাতক ফ্যাসিস্টরা পেছনের দরজা দিয়ে দেশে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তবে জনগণ তাদের এ অপচেষ্টা সফল হতে দেবে না বলে মন্তব্য করেন তিনি।

আজ সোমবার (১৬ নভেম্বর) বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন ও দোয়া শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এসব কথা বলেন রিজভী। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির নবগঠিত কমিটির নেতাদের উদ্যোগে এ শ্রদ্ধা নিবেদন ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

রিজভী বলেন, রক্তাক্ত পথ তৈরি করে কিংবা গুম-খুনের রাজনীতি করে আর ক্ষমতায় আসা সম্ভব হবে না। তাদের সন্ত্রাসী কর্মকাণ্ড সম্পর্কে জনগণ সচেতন। যারা বাংলাদেশের স্বাধীনতা বিক্রি করে, তাদের আর কেউ এ দেশে দেখতে চায় না।

আওয়ামী লীগের বিগত শাসনামলের সমালোচনা করে বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, পলাতক ফ্যাসিস্টরা ১৭ বছর ধরে জুলুম-অত্যাচার চালিয়েছে। এখন তারা আবার পার্শ্ববর্তী দেশের মদদ নিয়ে ক্ষমতায় ফিরে বাংলাদেশ ব্যাংক ও সোনালী ব্যাংকের অর্থ পাচার করে সিঙ্গাপুর, থাইল্যান্ড, কানাডা ও দুবাইয়ে সুখের স্বর্গ গড়তে চায়। কিন্তু তাদের সেই স্বপ্ন আর পূরণ হবে না। যেকোনো ধরনের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে সারা দেশের মানুষ ঐক্যবদ্ধ।

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির নবগঠিত কমিটির নেতাদের বিষয়ে রিজভী বলেন, কমিটির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম, তানভীর আহমেদ রবিন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল কাদের এবং যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম-প্রত্যেকেই রাজপথের পরীক্ষিত ও জনপ্রিয় নেতা। গত ১৭ বছর তাঁরা জীবন বাজি রেখে আন্দোলন করেছেন। তাঁদের বিরুদ্ধে অসংখ্য মামলা হয়েছে, মাসের পর মাস কারাবরণ করতে হয়েছে। এরপরও তাঁরা আদর্শ ও নীতি থেকে সরে যাননি।

মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে বীর মুক্তিযোদ্ধা আবদুস সালামের অবদানের কথা স্মরণ করেন রিজভী। তিনি আশা প্রকাশ করেন, যোগ্য নেতৃত্বের মাধ্যমে ঢাকা মহানগর দক্ষিণের প্রতিটি পাড়া-মহল্লায় জাতীয়তাবাদী শক্তি আরও সুসংগঠিত ও শক্তিশালী হবে।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল, ঢাকা-৯ আসনের সংসদ সদস্য ও রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব, ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান হামিদ, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক আহ্বায়ক ও সংসদ সদস্য রফিকুল আলম মজনু, সাবেক যুগ্ম আহ্বায়ক নবী উল্লাহ নবী, সাবেক সহসভাপতি ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুস সাত্তারসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

জ/দি


Advertisement
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত