সরকারের ব্যর্থতায় আ. লীগ সারাদেশে অস্থিরতা ছড়াচ্ছে: হাসনাত

জবাবদিহি ডেস্ক

রাজনীতি

2026-11-16T22:49:17+06:00
2026-11-16T22:49:17+06:00
মঙ্গলবার ● ১৭ নভেম্বর ২০২৬,
২ অগ্রহায়ণ ১৪৩৩
Advertisement
রাজনীতি
সরকারের ব্যর্থতায় আ. লীগ সারাদেশে অস্থিরতা ছড়াচ্ছে: হাসনাত
জবাবদিহি ডেস্ক
⏲ ১০:৪৯ পিএম | ১৬ নভেম্বর, ২০২৬ | সোমবার
সংগৃহীত ছবি
Advertisement
গোপালগঞ্জসহ সারা দেশে আওয়ামী লীগকে সহিংসতা চালানোর সুযোগ দেওয়া হচ্ছে কি না, এমন প্রশ্ন তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ।

আজ সোমবার (১৬ নভেম্বর) রাতে সংসদ অধিবেশন শেষে সংসদ টানেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

হাসনাত আবদুল্লাহর অভিযোগ, সরকারের ব্যর্থতার কারণেই আওয়ামী লীগ সারা দেশে অস্থিরতা ছড়াচ্ছে। এসব সহিংসতার দায় বর্তমান সরকারকেও নিতে হবে বলে মন্তব্য করেন তিনি।

এ সময় চলমান পোশাকশ্রমিক অসন্তোষের বিষয়টি সংসদে আলোচনার সুযোগ না দেওয়ার অভিযোগও তোলেন হাসনাত। তিনি বলেন, ‘শ্রমিকদের সমস্যা সমাধানে সরকার আন্তরিক নয় বলেই বিরোধীদের আনা নোটিশ কার্যতালিকা থেকে বাদ দেওয়া হয়েছে।’

হাসনাত আরও বলেন, সংসদকে পাশ কাটিয়ে সরকার নিজেদের মতো করে সব সিদ্ধান্ত নিতে চায়।

জ/দি


Advertisement
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত