থানায় বসেই ফোনে হত্যার হুমকি পেলেন এনসিপি নেত্রী মাহমুদা মিতু

জবাবদিহি ডেস্ক

রাজনীতি

2026-11-16T15:40:00+06:00
2026-11-16T15:40:00+06:00
মঙ্গলবার ● ১৭ নভেম্বর ২০২৬,
২ অগ্রহায়ণ ১৪৩৩
Advertisement
রাজনীতি
থানায় বসেই ফোনে হত্যার হুমকি পেলেন এনসিপি নেত্রী মাহমুদা মিতু
জবাবদিহি ডেস্ক
⏲ ৩:৪০ পিএম | ১৬ নভেম্বর, ২০২৬ | সোমবার
সংগৃহীত ছবি
Advertisement
প্রাণনাশের হুমকির অভিযোগ জানাতে থানায় গিয়ে আবারও হত্যার হুমকি পেয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক পর্ষদের সদস্য ডা. মাহমুদা মিতু। তিনি সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যও।

এনসিপির পক্ষ থেকে জানানো হয়েছে, আজ সোমবার (১৬ নভেম্বর) দুপুর ২টার দিকে রাজধানীর তেজগাঁও থানায় এ ঘটনা ঘটে। প্রাণনাশের হুমকির বিষয়ে অভিযোগ জানাতে থানায় গিয়েছিলেন মাহমুদা মিতু। এ সময় তাঁর সেলুলার ফোনে অপরিচিত একটি নম্বর থেকে কল করে হত্যার হুমকি দেওয়া হয়।

দলটির পক্ষ থেকে আরও জানানো হয়, বেশ কয়েক দিন ধরেই ডা. মিতুকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে। এ বিষয়ে অভিযোগ জানাতে তিনি থানায় যাওয়ার পর একটি বাংলাদেশি নম্বর থেকে ফোন করে তাঁকে আবারও হত্যার হুমকি দেওয়া হয়।

ফোনের অপর প্রান্ত থেকে বলা হয়, হাতুড়ি দিয়ে মিতুর হাত ভেঙে দেওয়া হবে। জবাবে মিতুও হুমকিদাতাকে দেশে এসে কথা বলার আহ্বান জানান। এ সময় তাঁকে উদ্দেশ করে বেশ কিছু অশালীন বাক্যও ব্যবহার করা হয় বলে এনসিপির পক্ষ থেকে জানানো হয়েছে।

জ/দি


Advertisement
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত