ইরানের ‘ডার্টি বো'মা’ কতটা ভ'য়ং'কর, কেন সতর্ক যুক্তরাষ্ট্র?

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

2026-11-17T12:40:43+06:00
2026-11-17T12:40:43+06:00
বুধবার ● ১৮ নভেম্বর ২০২৬,
৩ অগ্রহায়ণ ১৪৩৩
Advertisement
আন্তর্জাতিক
ইরানের ‘ডার্টি বো'মা’ কতটা ভ'য়ং'কর, কেন সতর্ক যুক্তরাষ্ট্র?
আন্তর্জাতিক ডেস্ক
⏲ ১২:৪০ পিএম | ১৭ নভেম্বর, ২০২৬ | মঙ্গলবার
সংগৃহীত ছবি
Advertisement
যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে ডার্টি বোমা বা রাসায়নিক অস্ত্র ব্যবহার করে হামলার পরিকল্পনা করছে ইরান। এ হামলায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের জ্যেষ্ঠ কর্মকর্তারা লক্ষ্যবস্তু হতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। সম্প্রতি পাওয়া মার্কিন গোয়েন্দা তথ্যের বরাত দিয়ে এ খবর প্রকাশ করেছে সংবাদমাধ্যম সিএনএন।

সাতজন মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে সিএনএন জানায়, ইরানের সম্ভাব্য হামলার পরিকল্পনা নিয়ে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা সংস্থাগুলোর মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। তবে ইরান এ ধরনের হামলা চালাতে সক্ষম কি না কিংবা বাস্তবেই হামলার সিদ্ধান্ত নিয়েছে কি না, তা নিয়ে মার্কিন কর্মকর্তাদের মধ্যে মতপার্থক্য রয়েছে।

গোয়েন্দা তথ্য সম্পর্কে অবগত সূত্রগুলো জানিয়েছে, আপাতত ইরান নিজেদের হাতে বিভিন্ন ধরনের বিকল্প রাখার চেষ্টা করছে। তবে এর অর্থ এই নয় যে হামলা আসন্ন। পরিকল্পনায় নির্দিষ্ট কিছু স্থান ও লক্ষ্যবস্তুর উল্লেখ থাকায় যুক্তরাষ্ট্রের বিভিন্ন সংস্থা সম্ভাব্য হামলা মোকাবিলায় জরুরি প্রস্তুতি নিচ্ছে।

এ বিষয়ে হোয়াইট হাউসের মুখপাত্র লরেন বিস এক বিবৃতিতে বলেন, যুক্তরাষ্ট্র সম্ভাব্য সব ধরনের হুমকির ওপর নজর রাখছে। তবে এই মুহূর্তে দেশটির অভ্যন্তরে কোনো বিশ্বাসযোগ্য হামলার হুমকি নেই।

মার্কিন কর্মকর্তাদের ধারণা, যুক্তরাষ্ট্রের চলমান সামরিক হামলা ও কঠোর অর্থনৈতিক অবরোধের মুখে ইরান সংঘাত আরও বিস্তৃত করার বিষয়টি বিবেচনা করছে। তবে যুক্তরাষ্ট্রে হামলা চালানোর মতো প্রয়োজনীয় লোকবল ও সক্ষমতা ইরানের রয়েছে কি না, তা নিয়ে কর্মকর্তাদের মধ্যে বিতর্ক রয়েছে।

গোয়েন্দা তথ্য সম্পর্কে অবগত এক মার্কিন কর্মকর্তা বলেন, যুক্তরাষ্ট্রে হামলা চালানোর জন্য প্রয়োজনীয় লোকজন ইরানের প্রস্তুত রয়েছে কি না, সেটিই এখন বড় প্রশ্ন।

ডার্টি বোমা কোনো পারমাণবিক বোমা নয়। এতে প্রচলিত বিস্ফোরকের সঙ্গে তেজস্ক্রিয় পদার্থ যুক্ত করা হয়। বিস্ফোরণের মাধ্যমে এসব পদার্থ আশপাশের এলাকায় ছড়িয়ে দেওয়া হয়।

বিশেষজ্ঞদের মতে, এ ধরনের বোমায় প্রাণহানির প্রধান কারণ হতে পারে মূল বিস্ফোরণ, তেজস্ক্রিয়তা নয়। তবে বিস্ফোরণের ফলে তেজস্ক্রিয় পদার্থ ছড়িয়ে পড়লে বিস্তীর্ণ এলাকা দূষিত হওয়ার পাশাপাশি মানুষের মধ্যে ব্যাপক আতঙ্ক সৃষ্টি হতে পারে।

মার্কিন কর্মকর্তাদের আশঙ্কা, এ ধরনের হামলা চালানোর জন্য ইরানের প্রশিক্ষিত সদস্যদের সরাসরি যুক্তরাষ্ট্রে পাঠানোর প্রয়োজন নাও হতে পারে। দেশটিতে আগে থেকেই অবস্থান করছে এমন কাউকে ব্যবহার করেও হামলা চালানো সম্ভব।

একটি সূত্রের দাবি, যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে বোমা তৈরির উপকরণ মজুত রাখার বিষয়ে ইরানের কথাবার্তা মার্কিন গোয়েন্দাদের নজরে এসেছে। তবে এই তথ্যের বিশ্বাসযোগ্যতা নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের মধ্যে মতভেদ রয়েছে।

অন্যদিকে, রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগ প্রত্যাখ্যান করেছে জাতিসংঘে নিযুক্ত ইরানের মিশন। এক বিবৃতিতে তারা জানায়, যেকোনো পরিস্থিতিতে রাসায়নিক অস্ত্রের ব্যবহারকে অবৈধ মনে করে ইরান। এ ধরনের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট।

এদিকে, মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন সেনাদের ওপর ইরানের সম্ভাব্য রাসায়নিক অস্ত্র হামলার আশঙ্কাও পর্যবেক্ষণ করছেন যুক্তরাষ্ট্রের গোয়েন্দারা। এ বিষয়ে এর আগে প্রতিবেদন প্রকাশ করেছে নিউইয়র্ক টাইমস।

মার্কিন কর্মকর্তাদের কয়েকজনের দাবি, এ ধরনের হামলা মোকাবিলায় সেনাদের পর্যাপ্ত সুরক্ষা সরঞ্জাম ও প্রয়োজনীয় প্রশিক্ষণ নেই। এ পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে অবস্থানরত কূটনৈতিক ও গোয়েন্দা কর্মকর্তাদের নিরাপত্তা নিশ্চিত করতে পৃথক প্রস্তুতি নেওয়া হচ্ছে।

জ/দি


Advertisement
সর্বশেষ
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত