থাইল্যান্ডের ফুকেটে ভবনে আগুন, নিহত ১১

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

2026-11-16T19:01:25+06:00
2026-11-16T19:01:25+06:00
মঙ্গলবার ● ১৭ নভেম্বর ২০২৬,
২ অগ্রহায়ণ ১৪৩৩
Advertisement
আন্তর্জাতিক
থাইল্যান্ডের ফুকেটে ভবনে আগুন, নিহত ১১
আন্তর্জাতিক ডেস্ক
⏲ ৭:০১ পিএম | ১৬ নভেম্বর, ২০২৬ | সোমবার
সংগৃহীত ছবি
Advertisement
থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলীয় পর্যটন দ্বীপ ফুকেটে একটি বাণিজ্যিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৬ জন। আজ সোমবার (১৬ নভেম্বর) ভোরে এ ঘটনা ঘটে বলে পুলিশ রয়টার্সকে জানিয়েছে।

রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, গাড়ি ভাড়া দেওয়ার ব্যবসাপ্রতিষ্ঠান থাকা একটি ভবন থেকে আগুনের সূত্রপাত হয়। পরে আগুন আশপাশের কয়েকটি ভবনে ছড়িয়ে পড়ে।

থাই কর্তৃপক্ষ জানিয়েছে, স্থানীয় সময় রাত ৩টা ১৭ মিনিটে আগুন লাগে। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় দমকলকর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন।

আহতদের মধ্যে ১৫ জন থাই নাগরিক এবং একজন মিয়ানমারের নাগরিক রয়েছেন। নিহত বা আহতদের মধ্যে কোনো পর্যটক নেই বলে জানিয়েছে পুলিশ। অগ্নিকাণ্ডের কারণ জানতে তদন্ত চলছে।

ভবনটি ফুকেটের পশ্চিম উপকূলে জনপ্রিয় পাতং সৈকতের কাছের একটি শহর এলাকায় অবস্থিত। এর চার মাস আগে ব্যাংককের একটি বারে অগ্নিকাণ্ডে অন্তত ২৭ জন নিহত হয়েছিলেন। সূত্র: রয়টার্স

জ/দি


Advertisement
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত