চট্টগ্রামে ওয়াসিম আকরামসহ ছয়জনকে হত্যার মামলায় সাক্ষ্যগ্রহণ আজ

জবাবদিহি ডেস্ক

আইন-আদালত

2026-11-15T13:17:09+06:00
2026-11-15T13:17:09+06:00
সোমবার ● ১৬ নভেম্বর ২০২৬,
১ অগ্রহায়ণ ১৪৩৩
Advertisement
আইন-আদালত
চট্টগ্রামে ওয়াসিম আকরামসহ ছয়জনকে হত্যার মামলায় সাক্ষ্যগ্রহণ আজ
জবাবদিহি ডেস্ক
⏲ ১:১৭ পিএম | ১৫ নভেম্বর, ২০২৬ | রোববার
সংগৃহীত ছবি
Advertisement
চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ওয়াসিম আকরামসহ ছয়জনকে হত্যা এবং শতাধিক মানুষকে আহত করার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় আজ রোববার (১৫ নভেম্বর) সূচনা বক্তব্য ও সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ এ কার্যক্রম হওয়ার কথা রয়েছে।

মামলার ২২ আসামির মধ্যে বর্তমানে পাঁচজন কারাগারে রয়েছেন। তারা হলেন সাবেক সংসদ সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরী এবং যুবলীগ নেতা আজিজুর রহমান, তৌহিদুল ইসলাম, মো. ফিরোজ ও দেবাশীষ পাল দেবু।

অন্যদিকে, পলাতক ১৭ আসামির মধ্যে রয়েছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল এবং সাবেক মেয়র আ জ ম নাসির উদ্দীন।

উল্লেখ্য, গত ৩০ জুন ২২ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল। এ মামলায় প্রসিকিউশন মোট তিনটি অভিযোগ এনেছে।

জ/দি


Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত