নিয়োগ পরীক্ষায় প্রক্সি, যোগদান করতে গিয়ে গ্রেপ্তার দুজন রিমান্ডে

জবাবদিহি ডেস্ক

আইন-আদালত

2026-11-14T19:14:12+06:00
2026-11-14T19:14:12+06:00
রোববার ● ১৫ নভেম্বর ২০২৬,
৩০ কার্তিক ১৪৩৩
Advertisement
আইন-আদালত
নিয়োগ পরীক্ষায় প্রক্সি, যোগদান করতে গিয়ে গ্রেপ্তার দুজন রিমান্ডে
জবাবদিহি ডেস্ক
⏲ ৭:১৪ পিএম | ১৪ নভেম্বর, ২০২৬ | শনিবার
সংগৃহীত ছবি
Advertisement
নিয়োগ পরীক্ষায় প্রক্সির মাধ্যমে উত্তীর্ণ হয়ে কর অঞ্চল-২০-এ যোগদানপত্র জমা দিতে গিয়ে গ্রেপ্তার দুই আসামির দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শুক্রবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান শুনানি শেষে এ আদেশ দেন। রিমান্ডে নেওয়া আসামিরা হলেন আশরাফুল ইসলাম ও লিখন।

মামলার তদন্তকারী কর্মকর্তা শেরেবাংলা নগর থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ জাহিদুল হাসান রিয়াদ আসামিদের সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন।

অন্যদিকে, আসামিদের পক্ষে আইনজীবী অ্যাডভোকেট শেখ ফরিদ, নিজাম উদ্দিন ও নোমান জাবেদ রিমান্ড বাতিল করে জামিনের আবেদন জানান। শুনানিতে তারা দাবি করেন, মামলার বাদী আসামিদের কাছে অনৈতিকভাবে অর্থ দাবি করেছিলেন। ওই অর্থ দিতে না পারায় উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাদের মামলায় জড়ানো হয়েছে। উভয় পক্ষের শুনানি শেষে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলার বিবরণে জানা যায়, গত ১২ নভেম্বর কর কমিশনারের কার্যালয়, কর অঞ্চল-২০-এ নিয়োগ পরীক্ষায় চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের যোগদান কার্যক্রম অনুষ্ঠিত হয়। অফিস সহায়ক পদে ব্যবহারিক পরীক্ষা না থাকায় শুধু মৌখিক পরীক্ষার সময় প্রার্থীদের ছবি সংরক্ষণ করা হয়েছিল।

বৃহস্পতিবার চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের যোগদানপত্র গ্রহণের আগে আগারগাঁওয়ে শেরেবাংলা নগর থানাধীন কর কমিশনারের কার্যালয়ের কর অঞ্চল-২০-এর দ্বিতীয় তলার কনফারেন্স রুমে দুপুর ২টার দিকে কাগজপত্র যাচাই-বাছাই করা হয়। এ সময় আশরাফুল ইসলামের চেহারার সঙ্গে মৌখিক পরীক্ষার সময় তোলা ছবির কোনো মিল পাওয়া যায়নি। এমনকি লিখিত পরীক্ষার উত্তরপত্রের হাতের লেখার সঙ্গেও তার বর্তমান হাতের লেখার মিল ছিল না।

অন্যদিকে, লিখনের পরিবর্তে লিখিত ও মৌখিক পরীক্ষায় প্রক্সি দেওয়া ব্যক্তি উপস্থিত হয়ে লিখনের নামে একটি যোগদানপত্র জমা দেন। মৌখিক পরীক্ষার সময় ওই ব্যক্তির ছবিই সংরক্ষণ করা হয়েছিল। তবে কিছুক্ষণ পর বিকেল ৩টার দিকে নতুন যোগদান করা প্রার্থীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানোর সময় লিখন নামে সম্পূর্ণ ভিন্ন আরেকজন সেখানে উপস্থিত হন। পরে তার রোল নম্বরের বিপরীতে মৌখিক পরীক্ষায় অংশ নেওয়া ব্যক্তির ছবির সঙ্গে মিলিয়ে দেখা হলে কোনো মিল পাওয়া যায়নি।

এ ঘটনায় দুজনকে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে আশরাফুল ইসলাম জানান, নিয়োগ পরীক্ষার ৯ অক্টোবরের লিখিত ও ১৯ অক্টোবরের মৌখিক পরীক্ষায় তিনি নিজে অংশ নেননি। অজ্ঞাতনামা এক ব্যক্তির মাধ্যমে প্রক্সি দিয়ে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। তবে ওই পরিস্থিতিতে তিনি আর যোগদানপত্র জমা দেননি।

অন্যদিকে, লিখনও জানান, ৯ অক্টোবরের লিখিত ও ১৯ অক্টোবরের মৌখিক পরীক্ষায় তিনি নিজে অংশ নেননি। অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মাধ্যমে প্রক্সি দিয়ে উত্তীর্ণ হয়েছেন। ওই ব্যক্তি তাকে চাকরি পাইয়ে দেওয়ার কথা বলেছিলেন। এ ঘটনায় বৃহস্পতিবারই কর অঞ্চল-২০-এর উপকর কমিশনার নিপু চন্দ্র দে শেরেবাংলা নগর থানায় মামলা করেন।

জ/দি


Advertisement
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত