শাপলা চত্বর হত্যাকাণ্ড: শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি শুরু

জবাবদিহি ডেস্ক

আইন-আদালত

2026-11-12T16:38:18+06:00
2026-11-12T16:38:18+06:00
শুক্রবার ● ১৩ নভেম্বর ২০২৬,
২৮ কার্তিক ১৪৩৩
Advertisement
আইন-আদালত
শাপলা চত্বর হত্যাকাণ্ড: শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি শুরু
জবাবদিহি ডেস্ক
⏲ ৪:৩৮ পিএম | ১২ নভেম্বর, ২০২৬ | বৃহস্পতিবার
সংগৃহীত ছবি
Advertisement
২০১৩ সালে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশকে কেন্দ্র করে সংঘটিত হত্যাকাণ্ডের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি শুরু হয়েছে। আসামিদের তালিকায় রয়েছেন সাবেক মন্ত্রী দীপু মনি ও আব্দুর রাজ্জাক।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ এ শুনানি শুরু হয়। শুনানিতে অংশ নেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। এদিন মামলায় গ্রেপ্তার ১১ আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। পাশাপাশি প্রায় এক মাস পর ট্রাইব্যুনালে আনা হয় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে।

শুনানির শুরুতে আসামিপক্ষের আইনজীবীরা মামলার কিছু নথি তাঁদের হাতে না পাওয়ার বিষয়টি ট্রাইব্যুনালের নজরে আনেন। এ নিয়ে প্রসিকিউশন ও আসামিপক্ষের আইনজীবীদের মধ্যে বাদানুবাদ হয়।

পরে ট্রাইব্যুনালের অনুমতি নিয়ে শুনানি শুরু করেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। এ সময় তিনি শাপলা চত্বরে সংঘটিত ঘটনার বিবরণ তুলে ধরেন।

মামলায় অভিযোগ গঠনের বিষয়ে প্রসিকিউশন ও আসামিপক্ষের বক্তব্য উপস্থাপনের মধ্য দিয়ে পরবর্তী বিচারিক কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে।

জ/দি


Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত