রাজধানীর বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, বাসে আগুন, আটক ৪

জবাবদিহি ডেস্ক

অপরাধ

2026-11-10T00:16:33+06:00
2026-11-10T00:16:33+06:00
মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬,
২৫ কার্তিক ১৪৩৩
Advertisement
অপরাধ
রাজধানীর বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, বাসে আগুন, আটক ৪
জবাবদিহি ডেস্ক
⏲ ১২:১৬ এএম | ১০ নভেম্বর, ২০২৬ | মঙ্গলবার
সংগৃহীত ছবি
Advertisement
রাজধানীর ফার্মগেট, আদাবর, মিরপুর ও মগবাজারসহ বিভিন্ন এলাকায় দফায় দফায় ককটেল বিস্ফোরণ ও বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় এখন পর্যন্ত হতাহতের খবর পাওয়া যায়নি। এদিকে মগবাজার পুলিশ চেকপোস্টে ককটেল নিক্ষেপের চেষ্টাকালে চারজনকে আটক করেছে পুলিশ। সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যা থেকে রাত পর্যন্ত এসব ঘটনা ঘটে।

পুলিশ জানায়, সন্ধ্যা ৬টা ৪০ মিনিটের দিকে ফার্মগেট মেট্রো স্টেশনের নিচে দাঁড়িয়ে থাকা লাব্বাইক পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। একই সময়ে শিল্পাঞ্চল থানার সাউথ ইস্ট ইউনিভার্সিটির সামনে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এসব ঘটনায় কেউ হতাহত হননি।

তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান ঘটনাগুলোর তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, রাত ৯টা ৪০ মিনিটের দিকে আদাবরের টোকিও স্কয়ারের সামনে পরপর চারটি ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এদিকে রাত সাড়ে ৯টার দিকে হাতিরঝিল থানার অধীন মগবাজার পুলিশ চেকপোস্টে ককটেল নিক্ষেপের চেষ্টা করলে চারজনকে হাতেনাতে আটক করে পুলিশ।

অন্যদিকে, রাত ৯টার দিকে মিরপুর ১১ নম্বরে পার্কিং করে রাখা বসুমতি পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়া হয়। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে বাসটির আসন, কাচ ও বডির বিভিন্ন অংশ পুড়ে গেছে। এ ঘটনায়ও কেউ হতাহত হননি।

রাজধানীর বিভিন্ন স্থানে এসব ঘটনার পর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। তবে ঘটনাগুলোর সঙ্গে জড়িতদের বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

জ/দি


Advertisement
সর্বশেষ
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত